কুল ছীরূফিল আরদিছুম্মানজু রূ কাইফা ক-না ‘আ-কিবাতুল মুকাযযিবীন।উচ্চারণ
এদেরকে বলে দাও, পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। ৮ তাফহীমুল কুরআন
(কাফেরদেরকে) বল, পৃথিবীতে ভ্রমণ কর, তারপর দেখ (নবীগণকে) অস্বীকারকারীদের পরিণাম কী হয়েছিল। মুফতী তাকী উসমানী
তুমি বলঃ তোমরা ভূ-পৃষ্ঠ পরিভ্রমণ কর, অতঃপর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য কর।মুজিবুর রহমান
বলে দিনঃ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতপর দেখ, মিথ্যারোপ কারীদের পরিণাম কি হয়েছে?মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, এরপর দেখ, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল।’ ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘তোমরা যমীনে ভ্রমণ কর তারপর দেখ, অস্বীকারকারীদের পরিণাম কেমন হয়েছে।’আল-বায়ান
বল, দুনিয়ায় পরিভ্রমণ কর, অতঃপর দেখ সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম কী দাঁড়িয়েছিল।তাইসিরুল
বলো -- "পৃথিবীতে পরিভ্রমণ করো, তারপর চেয়ে দেখো কেমন হয়েছিল প্রত্যাখ্যানকারীদের পরিণাম।"মাওলানা জহুরুল হক
৮
অর্থাৎ যেসব জাতি ও মানব গোষ্ঠী দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের প্রাচীন ধ্বংসাবশেষ ও ঐতিহাসিক কাহিনীসমূহ একথার সাক্ষ্য দেবে যে, সত্য থেকে মুখ ফিরিয়ে নেবার এবং বাতিলের অনুসৃতির ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে কিভাবে তারা শোচনীয় পরিণতির সম্মুখীন হয়েছিল।
আরব মুশরিকগণ শাম দেশের বাণিজ্যিক সফর কালে ছামুদ জাতি ও হযরত লুত আলাইহিস সালামের কওম যে এলাকায় বসবাস করত, তার উপর দিয়ে যাতায়াত করত, তখন সে জাতিসমূহের ধ্বংসাবশেষ তাদের চোখে পড়ত। কুরআন মাজীদ তাদেরকে দাওয়াত দিচ্ছে, তারা যেন সে সব জাতির পরিণাম দেখে শিক্ষা গ্রহণ করে।
১১. বলুন, তোমরা যমীনে পরিভ্রমণ কর, তারপর দেখ, যারা মিথ্যারোপ করেছে তাদের পরিণাম কি হয়েছিল!(১)
(১) কাতাদা বলেন, অর্থাৎ তিনি তাদেরকে পাকড়াও করে ধ্বংস করেছেন তারপর তাদেরকে জাহান্নামের দিকে পৌছে দিয়েছেন। (তাবারী)
(১১) বল, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ যারা সত্যকে মিথ্যা বলেছে, তাদের পরিণাম কি হয়েছিল!’