ওয়াল্লাযীনা কাফারূওয়া কাযযাবূবিআ-য়া-তিনাউলাইকা আসহা-বুল জাহীম।উচ্চারণ
আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে ও সেগুলোকে মিথ্যা বলেছে, তারা জাহান্নামের অধিবাসী হবে। তাফহীমুল কুরআন
আর যারা কুফর অবলম্বন করেছে ও আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামবাসী।মুফতী তাকী উসমানী
আর যারা কাফির হয়েছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারা হবে জাহান্নামের অধিবাসী।মুজিবুর রহমান
যারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে, তারাই দোযখী।মাওলানা মুহিউদ্দিন খান
যারা কুফরী করেছে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই জাহান্নামবাসী।ইসলামিক ফাউন্ডেশন
আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী।আল-বায়ান
আর যারা আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে ও মিথ্যা জানবে, তারা হবে জাহান্নামের অধিবাসী।তাইসিরুল
আর যারা অবিশ্বাস পোষণ করে ও আমাদের নির্দেশসমূহে মিথ্যারোপ করে, তারা হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা।মাওলানা জহুরুল হক
৮৬. আর যারা কুফরী করেছে ও আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে, তারাই জাহান্নামবাসী।
(৮৬) এবং যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াত (বাক্যসমূহ)কে মিথ্যাজ্ঞান করেছে, তারাই জাহান্নামবাসী।