কুল আতা‘বুদূ না মিন দূ নিল্লা-হি মা-লা-ইয়ামলিকুলাকুম দাররওঁ ওয়ালা-নাফ‘আওঁ ওয়াল্লা-হু হুওয়াছ ছামী‘উল ‘আলীম।উচ্চারণ
তাদেরকে বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদাত করছো, যা তোমাদের না ক্ষতি করার কোন ক্ষমতা রাখে না উপকারের? অথচ একমাত্র আল্লাহই তো সবার সবকিছু শোনেন ও জানেন। তাফহীমুল কুরআন
(হে নবী! তাদেরকে) বলে দাও, তোমরা কি আল্লাহ ছাড়া এমন সৃষ্টির ইবাদত করছ, যা তোমাদের কোনও উপকার করার ক্ষমতা রাখে না এবং অপকার করারও না, #%৫৯%# যখন আল্লাহই সবকিছুর শ্রোতা ও সকল বিষয়ের জ্ঞাতা?মুফতী তাকী উসমানী
তুমি বলে দাওঃ তোমরা কি আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদাত কর যা তোমাদের না কোন অপকার করার ক্ষমতা রাখে, আর না কোন উপকার করার? অথচ আল্লাহই সব শুনেন, জানেন।মুজিবুর রহমান
বলে দিনঃ তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর এবাদত কর যে, তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না? অথচ আল্লাহ সব শুনেন ও জানেন।মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘তোমরা কি আল্লাহ্ ব্যতীত এমন কিছুর ‘ইবাদত কর, তোমাদের ক্ষতি বা উপকার করার কোন ক্ষমতা যার নেই ? আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদাত করবে, যা তোমাদের জন্য কোন ক্ষতি ও উপকারের ক্ষমতা রাখে না? আর আল্লাহ, তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ’।আল-বায়ান
বল, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এমন কিছুর ‘ইবাদাত করছ যাদের না আছে কোন ক্ষতি করার ক্ষমতা, আর না আছে উপকার করার। আর আল্লাহ তিনি হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।তাইসিরুল
বলো -- "তোমরা আল্লাহ্কে ছেড়ে দিয়ে কি তার এবাদত করো যার কোনো ক্ষমতা নেই তোমাদের জন্য অপকারের, না কোনো উপকারের? আর আল্লাহ্, -- তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।"মাওলানা জহুরুল হক
হযরত মাসীহ আলাইহিস সালাম যদিও আল্লাহ তা‘আলার মনোনীত নবী ছিলেন, কিন্তু কারও উপকার বা অপকার করার নিজস্ব শক্তি তাঁরও ছিল না। সে শক্তি আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারও নেই। তিনি কারও কোনও উপকার করে থাকলে তা কেবল আল্লাহ তা‘আলার হুকুম ও তাঁর ইচ্ছায় করতে পারতেন।
৭৬. বলুন, ‘তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত কর যার কোন ক্ষমতা নেই তোমাদের ক্ষতি বা উপকার করার? আর আল্লাহ তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
(৭৬) বল, ‘তোমরা কি আল্লাহ ভিন্ন এমন কিছুর উপাসনা কর, যার তোমাদের ক্ষতি ও উপকার করার কোন ক্ষমতা নেই? বস্তুতঃ আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ।’ (1)
(1) এটাই মুশরিকদের নির্বোধ হওয়ার পরিচয় যে, তারা তাদেরই মধ্য হতে একজনকে উপাস্য বানিয়ে নিয়েছে, যে কারো কোন উপকার বা অপকার সাধন করতে পারে না। আর কারো উপকার বা অপকার সাধন করা তো দূরের কথা, সে না কারো কথা শুনতে পায়, আর না কারো অবস্থা সর্ম্পকে অবগত হওয়ার ক্ষমতা রাখে। বরং এই শক্তি কেবলমাত্র আল্লাহর মধ্যেই আছে। আর এই জন্যই তিনি হচ্ছেন একমাত্র বিপত্তারণ ও ফরিয়াদ শ্রবণকারী।