ক-লা রজুলা-নি মিনাল্লাযীনা ইয়াখা-ফূনা আন‘আমাল্লা-হু ‘আলাইহিমাদ খুলূ‘আলাইহিমুল বা-বা ফাইযা-দাখালতুমূহু ফাইন্নাকুম গা-লিবূন ওয়া ‘আলাল্লা-হি ফাতাওয়াক্কালূইন কুনতুম মু’মিনীন।উচ্চারণ
ঐ ভীরু লোকদের মধ্যে দু’জন এমন লোকও ছিল ৪৫ যাদের প্রতি আল্লাহ তাঁর অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা বললো, “এ শক্তিশালী লোকদের মোকাবিলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো। ভেতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর ওপর নির্ভর করো।” তাফহীমুল কুরআন
যারা (আল্লাহকে) ভয় করত, তাদের মধ্যে দু’জন লোক, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, #%২৩%# বলল, তোমরা তাদের উপর চড়াও হয়ে (নগরের) দরজা দিয়ে প্রবেশ কর। তোমরা যখন তাতে প্রবেশ করবে, তখন তোমরাই বিজয়ী হবে। আল্লাহ তা‘আলার উপরই ভরসা রেখ, যদি তোমরা প্রকৃত মুমিন হও। মুফতী তাকী উসমানী
সেই দুই ব্যক্তি (যারা আল্লাহকে ভয়কারীদের অন্তর্ভুক্ত ছিল এবং যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন) বললঃ তোমরা তাদের উপর আক্রমণ চালিয়ে (নগরের) দ্বারদেশ পর্যন্ত যাও, অনন্তর যখনই তোমরা দ্বারদেশে পা রাখবে তখনই জয় লাভ করবে; এবং তোমরা আল্লাহর উপরই নির্ভর কর, যদি তোমরা মু’মিন হও।মুজিবুর রহমান
খোদাভীরুদের মধ্য থেকে দু’ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেনঃ তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ কর। অতঃপর তোমরা যখন তাতে পবেশ করবে, তখন তোমরাই জয়ী হবে। আর আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও।মাওলানা মুহিউদ্দিন খান
যারা ভয় করছিল তাদের মধ্যে দু’জন-যাদের প্রতি আল্লাহ্ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, ‘তোমরা তাদের মুকাবিলা করে দ্বার দিয়ে প্রবেশ কর, প্রবেশ করলেন তোমরা জয়ী হবে আর তোমরা মু’মিন হলে আল্লাহ্ র ওপরই নির্ভর কর।’ ইসলামিক ফাউন্ডেশন
যারা ভয় করে, তাদের মধ্য থেকে এমন দু’ব্যক্তি বলল, ‘যাদের উপর আল্লাহ নিআমত দিয়েছেন, ‘তোমরা তাদের নিকট দরজা দিয়ে প্রবেশ কর। যখন সেখানে প্রবেশ করবে, তখন নিশ্চয় জয়ী হবে। আর আল্লাহর উপরই তাওয়াক্কুল কর, যদি তোমরা মুমিন হও’।আল-বায়ান
যারা (আল্লাহকে) ভয় করছিল তাদের মধ্যে দু’জন লোক যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন বলল, তাদের দরজায় হানা দাও, ঢুকলেই তোমরা জয়ী হয়ে যাবে। তোমরা মু’মিন হলে আল্লাহর উপর ভরসা কর।তাইসিরুল
যারা ভয় করতো তাদের মধ্যের দুজন লোক -- যাদের উপরে আল্লাহ্ অনুগ্রহ করেছিলেন, তারা বললে -- "তাদের উপরে ঢুকে পড়ো দরজা দিয়ে, কাজেই যখন তোমরা তাতে প্রবেশ করবে তোমরা তখন নিশ্চয়ই বিজয়ী হবে, আর আল্লাহ্র উপরে তবে তোমরা নির্ভর করো, যদি তোমরা মুমিন হও।"মাওলানা জহুরুল হক
৪৫
‘ভীরু লোকদের মধ্য থেকে দু’জন বললো’-এ বাক্যাংশটির দু’টি অর্থ হতে পারে। এক, যারা শক্তিশালীদেরকে ভয় করছিল তাদের মধ্য থেকে দু’জন বলে উঠলো। দুই, যারা আল্লাহকে ভয় করতো তাদের মধ্য থেকে দু’জন বলে উঠলো।
এ দু’জন ছিলেন হযরত ইউশা (আ.) ও হযরত কালিব (আ.)। তারা প্রতিটি ক্ষেত্রে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বস্ত ছিলেন। পরবর্তী কালে আল্লাহ তা‘আলা তাদেরকে নবুওয়াতও দান করেছিলেন। তারা তাদের কওমকে বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করে অগ্রসর হও। আল্লাহ তা‘আলার ওয়াদা অনুসারে তোমরাই জয়যুক্ত হবে।
২৩. যারা ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ্ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, তোমরা তাদের মুকাবেলা করে দরজায় প্রবেশ কর, প্রবেশ করলেই তোমরা জয়ী হবে এবং আল্লাহ্র উপরই তোমরা নির্ভর কর যদি তোমরা মুমিন হও।
(২৩) তাদের মধ্যে দু’জন যারা (আল্লাহকে) ভয় করত, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, ‘তোমরা নগরদ্বারে প্রবেশ করে তাদের মুকাবেলা কর, সেখানে প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। আর তোমরা বিশ্বাসী হলে আল্লাহর উপরই নির্ভর কর।’(1)
(1) মূসা (আঃ)-এর জাতির মধ্যে কেবল এই দুই ব্যক্তি প্রকৃত ঈমানদার ছিলেন, যাঁদের আল্লাহর শক্তি ও সাহায্যের প্রতি দৃঢ় প্রত্যয় ছিল। তাঁরা জাতিকে বুঝাতে লাগলেন যে, তোমরা সাহস তো কর। তারপর দেখ, কেমন করে আল্লাহ তোমাদেরকে (ঐ শত্রুদের উপর) বিজয় দান করেন।