وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

ওয়াল্লাযীনা কাফারূ ওয়া কাযযাবূবিাআ-য়া-তিনা উলাইকা আসহা-বুল জাহীম।উচ্চারণ

আর যারা কুফরী করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাফহীমুল কুরআন

আর যারা কুফর অবলম্বন করেছে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, তারা হবে জাহান্নামবাসী।মুফতী তাকী উসমানী

পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা জেনেছে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী।মুজিবুর রহমান

যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার দোযখী।মাওলানা মুহিউদ্দিন খান

যারা কুফরী করে আর আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করে তারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী। ইসলামিক ফাউন্ডেশন

আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী।আল-বায়ান

যারা কুফরী করে, আর আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে তারা হল জাহান্নামের অধিবাসী।তাইসিরুল

আর যারা অবিশ্বাস পোষণ করে আর আমাদের নিদর্শনসমূহে মিথ্যারোপ করে, -- এরা হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১০. আর যারা কুফরী করে এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।

তাফসীরে আহসানুল বায়ান

(১০) আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যাজ্ঞান করে, তারাই জাহান্নামের অধিবাসী।