ইন্নাল ইনছা-না লাফী খুছর।উচ্চারণ
মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। তাফহীমুল কুরআন
বস্তুত মানুষ অতি ক্ষতির মধ্যে আছে।মুফতী তাকী উসমানী
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।মুজিবুর রহমান
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;মাওলানা মুহিউদ্দিন খান
মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।আল-বায়ান
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,তাইসিরুল
নিঃসন্দেহ মানুষ আলবৎ লোকসানে পড়েছে, --মাওলানা জহুরুল হক
এ আয়াত শিক্ষা দিচ্ছে আখেরাতের মুক্তির জন্য কেবল নিজেকে শোধরানোই যথেষ্ট নয়। বরং নিজ-নিজ প্রভাব বলয়ের ভেতর অন্যদেরকে সত্য-সঠিক বিষয়ে তাগিদ করা ও সবর অবলম্বন করতে উপদেশ দেওয়াও জরুরি। পূর্বেও কয়েক জায়গায় বলা হয়েছে যে, ‘সবর’ কুরআন মাজীদের একটি পরিভাষা। এর অর্থ হল, যখন মানুষের মনের চাহিদা ও কামনা-বাসনা তাকে কোন ফরয কাজ আদায় থেকে বিরত রাখতে চায়, কিংবা কোন গুনাহের কাজে লিপ্ত হতে উৎসাহ যোগায়, তখন মনের সে ইচ্ছাকে দমন করা আর যখন কোন অনাকাঙ্খিত বিষয় সামনে এসে যায়, তখন আল্লাহ তাআলার ফায়সালায় খুশী থাকা ও সে সম্পর্কে কোন রকম অভিযোগ তোলা হতে নিজেকে বিরত রাখা। অবশ্য তাকদীর সম্পর্কে অভিযোগ না তুলে সেই অনাকাঙ্খিত বিষয় থেকে মুক্তি লাভের চেষ্টা করা এবং বৈধতার সীমার ভেতর থেকে সেজন্য কোন ব্যবস্থা গ্রহণ করা সবরের পরিপন্থী নয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সূরা আলে-ইমরানের শেষ আয়াতের টীকা দেখুন। করাচি। ১২ই রমযানুল মোবারক ১৪২৯ হিজরী (অনুবাদ শেষ হল আজ ২৮ শে মহররম ১৪৩২ হিজরী মোতাবেক ৪ঠা জানুয়ারি ২০১১ খ্রি.)।
২. নিশ্চয় মানুষ(১) ক্ষতির মাঝে নিপতিত(২),
(১) মানুষ শব্দটি একবচন। এখানে মানুষ বলে সমস্ত মানুষই উদ্দেশ্য। কারণ, পরের বাক্যে চারটি গুণ সম্পন্ন লোকদেরকে তার থেকে আলাদা করে নেয়া হয়েছে। তাই এটা অবশ্যি মানতে হবে যে, এখানে মানুষ শব্দটিতে দুনিয়ার সমস্ত মানুষ সমানভাবে শামিল। কাজেই উপরোল্লিখিত চারটি গুণাবলী কোন ব্যক্তি, জাতি বা সারা দুনিয়ার সমস্ত মানুষ যার-ই মধ্যে থাকবে না। সেই ক্ষতিগ্ৰস্ত হবে, এই বিধানটি সর্বাবস্থায় সত্য প্রমাণিত হবে। (আদওয়াউল বায়ান, ফাতহুল কাদীর)
(২) আভিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। ব্যবসায়ের ক্ষেত্রে এ শব্দটির ব্যবহার এমন সময় হয় যখন কোন একটি সওদায় লোকসান হয়, পুরো ব্যবসাটায়। যখন লোকসান হতে থাকে। আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোন ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়। তখনো এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। (ফাতহুল কাদীর)
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। (1)
(1) এটি হল কসমের জওয়াব। মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট। যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিনরাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয়। অতঃপর সে যখন মৃত্যু বরণ করে তখনও তার আরাম ও শান্তি নসীব হয় না। বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়।