إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ أُوْلَـٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ

ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি উলাইকা হুম খাইরুল বারিইইয়াহ।উচ্চারণ

যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা নিশ্চিত ভাবে সৃষ্টির সেরা। ১০ তাফহীমুল কুরআন

আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির সেরা।মুফতী তাকী উসমানী

যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।মুজিবুর রহমান

যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।মাওলানা মুহিউদ্দিন খান

যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।আল-বায়ান

যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম।তাইসিরুল

পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে -- তারাই খোদ সৃষ্টজগতের মধ্যে শ্রেষ্ঠতম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

অর্থাৎ তারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবার এমনকি ফেরেশতাদেরও সেরা। কারণ ফেরেশতারা আল্লাহর নাফরমানি করার স্বাধীন ক্ষমতা রাখে না। আর মানুষ এই নাফরমানি করার স্বাধীন ক্ষমতা রাখা সত্ত্বেও আনুগত্যের পথ অবলম্বন করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭. নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই সৃষ্টির শ্ৰেষ্ঠ।

তাফসীরে আহসানুল বায়ান

৭। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। (1)

(1) অর্থাৎ, যারা আন্তরিকভাবে ঈমান আনে এবং যারা অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা আমল করে, তারাই সৃষ্টির মধ্যে সবার থেকে উত্তম ও উৎকৃষ্টতম সৃষ্টি। যে সকল উলামাগণ মনে করেন যে, মু’মিন বান্দাগণ মান ও মর্যাদায় ফিরিশতা হতে শ্রেষ্ঠতর, তাঁদের সমর্থনে এই আয়াতটি একটি দলীল। البَرِيَّة শব্দটি بَرَأَ থেকে উৎপত্তি হয়েছে। এ থেকেই আল্লাহর একটি গুণ ‘আল-বারী’ হয়েছে। بَرية এর আসল রূপ بَريئة । এর ء কে ي দ্বারা পরিবর্তন করে অপর ي তে সন্ধি করা হয়েছে।