فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ

ফীহা-কুতুবুন কাইয়িমাহ।উচ্চারণ

যাতে একেবারে সঠিক কথা লেখা আছে। তাফহীমুল কুরআন

যাতে সরল-সঠিক বিষয় লেখা থাকবে।মুফতী তাকী উসমানী

যাতে সু-প্রতিষ্ঠিত ব্যবস্থাসমূহ রয়েছে।মুজিবুর রহমান

যাতে আছে, সঠিক বিষয়বস্তু।মাওলানা মুহিউদ্দিন খান

যাতে আছে সঠিক বিধান। ইসলামিক ফাউন্ডেশন

তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান।আল-বায়ান

যাতে আছে সঠিক বিধান।তাইসিরুল

যাতে রয়েছে সুপ্রতিষ্ঠিত গ্রন্থসমূহ।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩. যাতে আছে সঠিক বিধিবদ্ধ বিধান।(১)

(১) বলা হয়েছে যে, সে সমস্ত লিখিত লিপিসমূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে, তা সত্য, ইনসাফপূর্ণ ও সরল-সহজ। এ বিধি-বিধানই মানুষকে সরল পথের সন্ধান দেয়। এ প্রমাণ থাকলেই প্রমাণিত হয় কে প্রকৃত সত্যসন্ধানী। (সা'দী)

তাফসীরে আহসানুল বায়ান

৩। যাতে আছে সঠিক-সরল বিধান। (1)

(1) এখানে كُتُب থেকে দ্বীনের হুকুম-আহকাম বা বিধান অর্থ নেওয়া হয়েছে। قَيِّمَة অর্থ হল মধ্যমপন্থী বা সরল-সঠিক।