ইয়া‘ইদূ হুম ওয়া ইউমান্নীহিম ওয়ামা-ইয়া‘ইদুহুমশশাইতা-নুইল্লা-গুরূর-।উচ্চারণ
সে তাদের কাছে ওয়াদা করে এবং তাদেরকে নানা প্রকার আশা দেয়, ১৪৯ কিন্তু শয়তানের সমস্ত ওয়াদা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাফহীমুল কুরআন
সে তো তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশা-আকাঙ্ক্ষায় লিপ্ত করে। #%৮৫%# (প্রকৃতপক্ষে) শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতিই দেয়, তা ধোঁকা ছাড়া কিছুই নয়।মুফতী তাকী উসমানী
শাইতান তাদেরকে প্রতিশ্রুতি দেয় ও আশ্বাস দান করে, কিন্তু শাইতান প্রতারণা ব্যতীত তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেনা।মুজিবুর রহমান
সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা সব প্রতারণা বৈ নয়।মাওলানা মুহিউদ্দিন খান
সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় আর তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে; আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনামাত্র। ইসলামিক ফাউন্ডেশন
সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতিই দেয়।আল-বায়ান
সে তাদেরকে আশ্বাস দেয়, মিথ্যা প্রলোভন দেয়, বস্তুতঃ শয়ত্বান তাদেরকে যে আশ্বাস দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়।তাইসিরুল
এরাই, -- এদের বাসস্থান জাহান্নাম, আর সেখান থেকে তারা কোনো নিষ্কৃতি পাবে না।মাওলানা জহুরুল হক
১৪৯
শয়তানের সমস্ত কারবারটাই চলে মৌখিক ওয়াদা ও আশা-ভরসা দেবার ভিত্তিতে। সে ব্যক্তিগত বা সমষ্টিক পর্যায়ে যখন মানুষকে কোন ভুল পথে পরিচালনা করতে চায়, তার সামনে এক আকাশ কুসুম রচনা করে। কাউকে ব্যক্তিগত আনন্দ উপভোগ এ সাফল্য লাভের আশায় উদ্বেল করে তোলে। কাউকে জাতীয় উন্নতি ও অগ্রগতির আশ্বাস দেয়। কাউকে মানবজাতির কল্যাণ ও শ্রীবৃদ্ধির নিশ্চয়তা বিধান করে। কাউকে সত্যের কাছে পৌঁছে গেছে বলে মানসিক সান্ত্বনা দান করে। কারো মনে এই ধারণা বদ্ধমূল করে যে, আল্লাহ বা আখেরাত বলে কিছুই নেই, মরে যাওয়ার পর সবাইকে মাটিতে মিশে যেতে হবে। কাউকে আশ্বাস দেয়, আখেরাত বলে যদি কিছু থেকেও থাকে তাহলে উমুক হুজুরের বদৌলতে, উমুকের দোয়ার তোফায়েলে সেখানকার ধর-পাকড় থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। মোটকথা যাকে যে ধরনের আশার ছলনায় ভুলানো যায় তাকে সেভাবে নিজের প্রতারণা জালে ফাঁসাবার চেষ্টা করে।
অর্থাৎ শয়তান তার অনুসারীদের প্রতিশ্রুতি দেয় যে, আমি তোমাদের সাহায্য করব। ফলে তোমরাই জয়যুক্ত হবে ও সফলতা লাভ করবে, আর আশা দেয় যে, অনেক দিন বাঁচবে, অনেক অর্থ-সম্পদ লাভ করবে, যত পাপই কর না কেন তাতে ক্ষতি নেই, আল্লাহ ক্ষমা করে দেবেন এবং অবশ্যই তোমরা জান্নাতে যাবে। -অনুবাদক
১২০. সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনামাত্র।
(১২০) সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা ছলনা মাত্র।