وَمَن يَكۡسِبۡ إِثۡمٗا فَإِنَّمَا يَكۡسِبُهُۥ عَلَىٰ نَفۡسِهِۦۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

ওয়া মাই ইয়াকছিব ইছমান ফাইন্নামা-ইয়াকছিবুহূ‘আলা-নাফছিহী ওয়া ক-নাল্লা-হু ‘আলীমান হাকীমা-।উচ্চারণ

কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে, তার এই পাপ কাজ তার নিজের জন্যই ক্ষতিকর হবে। আল্লাহ‌ সব কথাই জানেন, তিনি জ্ঞানী প্রজ্ঞাময়। তাফহীমুল কুরআন

যে ব্যক্তি কোনও গুনাহ কামায়, সে তো তা কামায় তার নিজেরই ক্ষতি সাধনে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।মুফতী তাকী উসমানী

এবং যে কেহ পাপ অর্জন করে, বস্তুতঃ সে স্বীয় আত্মার প্রতিই এর প্রতিক্রিয়া পৌঁছিয়ে থাকে এবং আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।মুজিবুর রহমান

যে কেউ পাপ করে, সে নিজের পক্ষেই করে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।মাওলানা মুহিউদ্দিন খান

কেউ পাপ কাজ করলে সে তা নিজের ক্ষতির জন্যেই করে। আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ইসলামিক ফাউন্ডেশন

আর যে পাপ কামাই করবে, বস্ত্তত, সেতো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।আল-বায়ান

এবং যে ব্যক্তি কোন পাপকাজ করে, সে নিজের বিরুদ্ধেই তা করে, বস্তুতঃ আল্লাহ মহাবিজ্ঞানী, প্রজ্ঞাময়।তাইসিরুল

আর যে কেউ কোনো ত্রুটি বা পাপ অর্জন করে, তারপর এর দ্বারা দোষারোপ করে নির্দোষকে, সে তাহলে নিশ্চয়ই বহন করছে কলঙ্কারোপের ও স্পষ্ট পাপের বোঝা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১১. আর কেউ পাপ কাজ করলে সে ওটা তার নিজের ক্ষতির জন্যই করে আর আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

তাফসীরে আহসানুল বায়ান

(১১১) আর যে কেউ পাপ কাজ করে, সে তা দিয়ে নিজের ক্ষতি করে।(1) আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

(1) এই বিষয়ের আর একটি আয়াতে মহান আল্লাহ বলেন, (وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى) (الاسراء: 15) অর্থাৎ "কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না।" (বানী ইসরাঈলঃ ১৫) অর্থাৎ, কিয়ামতে কেউ কারো দায়িত্ব গ্রহণ করবে না। প্রত্যেক মানুষ তা-ই পাবে, যা সে কামিয়ে সাথে নিয়ে যাবে।