ইন্না ইয়াওমাল ফাসলি ক-না মীকাতা-।উচ্চারণ
নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে। তাফহীমুল কুরআন
নিশ্চয়ই বিচার দিবস হবে এক নির্ধারিত সময়ে।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন।মুজিবুর রহমান
নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস; ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।আল-বায়ান
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,তাইসিরুল
নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে --মাওলানা জহুরুল হক
১৭. নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন(১);
(১) অর্থাৎ যে দিন মহান আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির মাঝে বিচার-মীমাংসা করবেন সে দিন তথা কেয়ামত নির্দিষ্ট সময়েই আসবে। (মুয়াস্সার)
১৭। নিশ্চয়ই নির্ধারিত আছে ফায়সালার দিবস; (1)
(1) অর্থাৎ, পূর্বেকার এবং শেষকার সবারই জমা হবার এবং ওয়াদার দিন। তাকে ‘ফায়সালার দিবস’ এই জন্য বলা হয়েছে যে, সেই দিনে জমা হওয়ার উদ্দেশ্যই হল সমস্ত মানুষের আমলানুযায়ী ফায়সালা করা হবে।