ফাকাইফা ইযা-আসা-বাতহুম মুসীবাতুম বিমা-কাদ্দামাত আইদীহিম ছুম্মা জাঊকা ইয়াহলিফূনা বিল্লা-হি ইন আরদনাইল্লা ইহছা-নাওঁ ওয়া তাওফীক-।উচ্চারণ
তারপর তখন তাদের কী অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফল স্বরূপ তাদের ওপর কোন বিপদ এসে পড়ে? তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে ৯৩ এবং বলতে থাকেঃ আল্লাহর কসম, আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, এটিই ছিল আমাদের বাসনা। তাফহীমুল কুরআন
যখন তাদের উপর তাদের নিজেদের কৃতকর্মের কারণে কোনও মসিবত এসে পড়ে (তখন) তাদের কী অবস্থা দাঁড়ায়? তখন তারা আপনার কাছে এসে আল্লাহর নামে কসম করতে থাকে যে, আমাদের উদ্দেশ্য কল্যাণ সাধন ও মীমাংসা করিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু ছিল না। #%৪৯%#মুফতী তাকী উসমানী
অনন্তর তখন কিরূপ হবে, যখন তাদের হস্তসমূহ যা পূর্বে প্রেরণ করেছে, তজ্জন্য তাদের উপর বিপদ উপনীত হয়? তখন তারা আল্লাহর শপথ করতে করতে তোমার কাছে এসে বলবে - কল্যাণ ও সম্প্রীতি ব্যতীত আমরা কিছুই কামনা করিনি।মুজিবুর রহমান
এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয়, তবে তাতে কি হল! অতঃপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে, মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।মাওলানা মুহিউদ্দিন খান
তাদের কৃতকর্মের জন্যে যখন তাদের কোন মুসীবত হবে তখন তাদের কী অবস্থা হবে ? এরপর তারা আল্লাহ্ র নামে শপথ করে তোমার নিকট এসে বলবে, ‘আমরা কল্যাণ ও সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাই নাই।’ ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং তখন কেমন হবে, যখন তাদের উপর কোন মুসীবত আসবে, সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে? তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি।আল-বায়ান
যখন তাদের কৃতকার্যের জন্য তাদের উপর বিপদ আপতিত হবে, তখন কী অবস্থা হবে? তখন তারা আল্লাহর নামে শপথ করতে করতে তোমার কাছে এসে বলবে, ‘আমরা সদ্ভাব ও সম্প্রীতি ছাড়া অন্য কিছু চাইনি।’তাইসিরুল
কিন্তু কেমন হবে যখন তাদের উপরে কোনো মূছিবত এসে পড়বে যা তাদের হাত আগ-বাড়িয়েছে সে জন্য? তখন তারা তোমার কাছে আসবে আল্লাহ্র নামে হলফ করে -- "আমরা কিন্তু চেয়েছি কল্যাণ ও সদ্ভাব ছাড়া অন্য কিছু নয়।"মাওলানা জহুরুল হক
৯৩
সম্ভবত এর অর্থ হচ্ছে এই যে, যখন মুসলমানরা তাদের মুনাফেকী কার্যকলাপ সম্পর্কে জানতে পারে এবং তারা জবাবদিহি করার ও শাস্তি লাভেরআশঙ্কা করতে থাকে তখন কসম খেয়ে খেয়ে নিজেদের ঈমানের নিশ্চয়তা দিতে থাকে।
অর্থাৎ তারা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবর্তে বা তার বিরুদ্ধে অন্য কাউকে নিজের বিচারক বানাচ্ছে, এটা যখন মানুষের কাছে প্রকাশ পেয়ে যায় এবং এ কারণে তাদেরকে নিন্দা বা কোনও শাস্তির সম্মুখীন হতে হয়, তখন মিথ্যা শপথ করে বলতে থাকে, আমরা ওই ব্যক্তির কাছে আদালতী রায়ের জন্য নয়, বরং আপোসরফার কোন পথ বের করার জন্য গিয়েছিলাম, যাতে ঝগড়া-বিবাদের পরিবর্তে পরস্পর মিলমিশের কোন উপায় তৈরি হয়ে যায়।
৬২. অতঃপর কি অবস্থা হবে, যখন তাদের কৃতকর্মের জন্য তাদের কোন মুসীবত হবে? তারপর তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে এসে বলবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া অন্য কিছু চাইনি।
(৬২) সুতরাং কি ব্যাপার যে, তাদের কৃত অপরাধের পরিণামে যখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে, তখন তারা তোমার নিকট এসে আল্লাহর শপথ করে বলে, ‘আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাইনি।’(1)
(1) অর্থাৎ, যখন তারা নিজেদের ঐ কৃতকর্মের কারণে আল্লাহর আযাবের শিকার হয়ে বিপদাপদে ফেঁসে যায়, তখন বলতে শুরু করে যে, অন্যত্র যাওয়ার উদ্দেশ্য আমাদের এই নয় যে, আমরা সেখান থেকে ফায়সালা গ্রহণ করব অথবা আমরা সেখানে তোমার চেয়ে বেশী সুবিচার পাব বরং আমাদের উদ্দেশ্য কল্যাণ, সম্প্রীতি ও সুসম্পর্ক প্রতিষ্ঠা করা।