لَا تُبۡقِي وَلَا تَذَرُ

লা-তুবকী ওয়ালা-তাযার।উচ্চারণ

যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না। ১৫ তাফহীমুল কুরআন

তা কাউকে বাকি রাখবে না এবং ছেড়েও দেবে না। #%১০%#মুফতী তাকী উসমানী

উহা তাদের জীবিতাবস্থায় রাখবেনা এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবেনা।মুজিবুর রহমান

এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।মাওলানা মুহিউদ্দিন খান

তা এদেরকে জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ইসলামিক ফাউন্ডেশন

এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।আল-বায়ান

তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।তাইসিরুল

তা কিছুই বাকী রাখে না, আর কিছুই ছেড়ে দেয় না,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৫

এর দু’টি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, যাকেই এর মধ্যে নিক্ষেপ করা হবে তাকেই সে জ্বালিয়ে ছাই করে দেবে। কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়েও সে রক্ষা পাবে না। বরং আবার তাকে জীবিত করা হবে এবং আবার জ্বালানো হবে। আরেক জায়গায় কথাটা এভাবে বলা হয়েছেঃ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى সেখানে সে মরে নিঃশেষ হয়েও যাবে না আবার বেঁচেও থাকবে না (আল আ’লা, ১৩)। এর দ্বিতীয় অর্থ হতে পারে এই যে, আযাবের উপযুক্ত কেউ-ই তার কবল থেকে রক্ষা পাবে না। আর যে তার কবলে পড়বে তাকেই আযাব থেকে রেহাই দেবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

জাহান্নামে প্রবেশের পর সকলকেই তার আগুনে দগ্ধ হতে হবে, কেউ বাকি থাকবে না। আর কোন অপরাধীকে জাহান্নাম তার বাইরেও ছেড়ে রাখবে না। সকলকেই ভিতরে নিয়ে দগ্ধ করবে।

তাফসীরে জাকারিয়া

২৮. এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না।(১)

(১) এর দু'টি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, যাকেই এর মধ্যে নিক্ষেপ করা হবে তাকেই সে জ্বলিয়ে ছাই করে দেবে। কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়েও সে রক্ষা পাবে না বরং আবার তাকে জীবিত করা হবে এবং আবার জ্বালানো হবে। (ইবন কাসীর) আরেক জায়গায় বলা হয়েছেঃ “সেখানে সে মরে নিঃশেষ হয়েও যাবে না আবার বেঁচেও থাকবে না’। (সূরা আল-আ'লা: ১৩)

তাফসীরে আহসানুল বায়ান

(২৮) ওটা তাদেরকে (জীবিত অবস্থায়) রাখবে না, আর (মৃত অবস্থায়ও) ছেড়ে দেবে না। (1)

(1) তাদের শরীরে না গোশত বাকী রাখবে, আর না হাড়। অথবা এর অর্থ হল, জাহান্নামীদেরকে না জীবন্ত ছাড়বে, আর না মৃত। ثم لاَ يَمُوْتُ فِيْهَا وَلاَ يَحْيَ