قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا

কুল ইন্নী লাআমলিকুলাকুম দাররওঁ ওয়ালা-রশাদা- ।উচ্চারণ

বলো, “আমি তোমাদের কোন ক্ষতি করারও ক্ষমতা রাখি না, উপকার করারও না। তাফহীমুল কুরআন

বলে দাও, আমি তোমাদের কোন ক্ষতি করার এখতিয়ার রাখি না এবং কোন উপকার করারও না।মুফতী তাকী উসমানী

বলঃ আমি তোমাদের মঙ্গল-অমঙ্গলের মালিক নই।মুজিবুর রহমান

বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই।মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘আমি তোমাদের ইষ্ট-অনিষ্টের মালিক নই।’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার’।আল-বায়ান

বল- ‘আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না।তাইসিরুল

তুমি বলো -- "আমি কোনো কর্তৃত্ব করি না তোমাদের উপরে আঘাত হানার অথবা উপকার করার।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২১. বলুন, নিশ্চয় আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণের মালিক নই।

তাফসীরে আহসানুল বায়ান

(২১) বল, ‘আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই।’ (1)

(1) অর্থাৎ, তোমাদেরকে হিদায়াত দানের অথবা ভ্রষ্ট করার বা অন্য কোন প্রকারের লাভ-ক্ষতি, ইষ্ট-অনিষ্ট বা উপকার-অপকার করার কোনই এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহর এমন একজন বান্দা, যাকে তিনি অহী ও নবুঅতের জন্য নির্বাচন করে নিয়েছেন।