كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

কাযা-লিকাল ‘আযা-বু ওয়ালা‘আযা-বুল আ-খিরতি আকবারু । লাও ক-নূ ইয়া‘লামূন।উচ্চারণ

আযাব এরূপই হয়ে থাকে। আখেরাতের আযাব এর চেয়েও বড়। হায়! যদি তারা জানতো। তাফহীমুল কুরআন

শাস্তি এমনই হয়ে থাকে। আর নিশ্চয়ই আখেরাতের শাস্তি কঠিনতর যদি তারা জানত!মুফতী তাকী উসমানী

শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর, যদি তারা জানত!মুজিবুর রহমান

শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!মাওলানা মুহিউদ্দিন খান

শাস্তি এইরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি এরা জানত।ইসলামিক ফাউন্ডেশন

এভাবেই হয় আযাব। আর পরকালের আযাব অবশ্যই আরো বড়, যদি তারা জানত।আল-বায়ান

‘আযাব এ রকমই হয়ে থাকে। আর আখিরাতের ‘আযাব তো সবচেয়ে কঠিন। যদি তারা জানত!তাইসিরুল

এমনটাই শাস্তি হয়ে থাকে। আর পরকালের শাস্তি তো আরো বিরাট, -- যদি তারা জানতো!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৩. শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানত!(১)

(১) মক্কাবাসিদের ওপর দুৰ্ভিক্ষরূপী আযাবের সংক্ষিপ্ত এবং উদ্যান মালিকদের ক্ষেত জুলে যাওয়ার বিস্তারিত বর্ণনার পর সাধারণ বিধি বর্ণনা করা হয়েছে যে, যখন আল্লাহর আযাব আসে, তখন এভাবেই আসে। দুনিয়ার এই আযাব আসার পরও তাদের আখেরাতের আযাব দূর হয়ে যায় না; বরং আখেরাতের আযাব ভিন্ন এবং তদপেক্ষা কঠোর হয়ে থাকে। (দেখুন: কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৩) শাস্তি এরূপই হয়ে থাকে।(1) আর পরকালের শাস্তি কঠিনতর; যদি তারা জানত। (2)

(1) অর্থাৎ, আল্লাহর আদেশের যারা বিরোধিতা করে এবং আল্লাহ প্রদত্ত মাল ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে, তাদেরকে আমি এইভাবেই শাস্তি দিয়ে থাকি। (যদি আমার ইচ্ছা হয় তাহলে।)

(2) কিন্তু বড় অনুতাপের বিষয় যে, তারা এই বাস্তবিকতাকে বুঝে না, যার কারণে কোন পরোয়াও করে না।