ওয়া ইন্না লাকা লাআজরন গাইর মামনূন।উচ্চারণ
আর নিশ্চিতভাবেই তোমার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো ফুরাবে না। ৩ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই তোমার জন্য আছে অনিঃশেষ প্রতিদান।মুফতী তাকী উসমানী
তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।মুজিবুর রহমান
আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।মাওলানা মুহিউদ্দিন খান
তোমার জন্যে অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার, ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।আল-বায়ান
তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,তাইসিরুল
আর তোমার জন্য নিশ্চয়ই রয়েছে এমন এক প্রতিদান যা শেষ হবার নয়।মাওলানা জহুরুল হক
৩
অর্থাৎ এ জন্য তাঁকে দেয়া হবে অগণিত ও চিরস্থায়ী নিয়ামত। কারণ আল্লাহর বান্দাদের হিদায়াতের জন্য তিনি চেষ্টা-সাধনা করেছেন। বিনিময়ে তাঁকে নানা রকম কষ্টদায়ক কথা শুনতে হচ্ছে। এসব সত্ত্বেও তিনি তাঁর এ কর্তব্য পালন করে চলেছেন।
৩. আর নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার,
(৩) তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। (1)
(1) নবুঅতের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট তুমি সহ্য করেছ এবং শত্রুদের (ব্যথাদায়ক) যত কথা তুমি শুনেছ, সে সবের বিনিময়ে মহান আল্লাহর পক্ষ হতে অশেষ প্রতিদান তুমি লাভ করবে। مَنٌّ এর অর্থ বিচ্ছিন্ন করা। غَير مَمنُون অর্থঃ নিরবচ্ছিন্ন, অশেষ।