فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ

ফা‘তারফূবিযামবিহিম ফাছুহকালিলআসহা-বিছ ছা‘ঈর।উচ্চারণ

এভাবে তারা নিজেদের অপরাধ ১৭ স্বীকার করবে। এ দোযখবাসীদের ওপর আল্লাহর লানত। তাফহীমুল কুরআন

এভাবে তারা নিজেরা নিজেদের গুনাহ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য!মুফতী তাকী উসমানী

তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য!মুজিবুর রহমান

অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক।মাওলানা মুহিউদ্দিন খান

এরা এদের অপরাধ স্বীকার করবে। ধ্বংস জাহান্নামীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য।আল-বায়ান

তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা!তাইসিরুল

সুতরাং তারা তাদের অপরাধ স্বীকার করবে, ফলে জ্বলন্ত আগুনের বাসিন্দাদের জন্য -- 'দূর হ!’মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

অপরাধ কথাটি এক বচনে ব্যবহৃত হয়েছে। তার মানে যে কারণে তারা জাহান্নামের উপযুক্ত বলে বিবেচিত হয়েছে তা হলো রসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা এবং তাঁদেরকে অনুসরণ করতে অস্বীকার করা। অন্যসব অপরাধ এরই ডাল-পালা মাত্র।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১. অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য!

তাফসীরে আহসানুল বায়ান

(১১) তারা তাদের অপরাধ স্বীকার করবে।(1) সুতরাং জাহান্নামীরা (আল্লাহর রহমত হতে) দূর হোক!(2)

(1) যার কারণে শাস্তির যোগ্য বিবেচিত হয়েছে; আর তা হল, কুফরী করা এবং নবীদেরকে মিথ্যা ভাবা।

(2) অর্থাৎ, তারা এখন আল্লাহ এবং তাঁর রহমত থেকে বহু দূরে সরে যাবে। কেউ কেউ বলেন, سُحْقٌ ‘সুহ্ক্ব’ জাহান্নামের একটি উপত্যকার নাম।