وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

ওয়া মাইঁ ইয়াফ‘আল যা-লিকা ‘উদওয়া-নাওঁ ওয়া জুলমান ফাছাওফা নুসলীহি না-রওঁ ওয়া ক-না যা-লিকা ‘আলাল্লা-হি ইয়াছীর-।উচ্চারণ

যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যি আগুনে নিক্ষেপ করবো। আর আল্লাহর জন্য এটা কোন কঠিন কাজ নয়। তাফহীমুল কুরআন

যে ব্যক্তি সীমালংঘন ও জুলুমের সাথে এরূপ করবে, আমি তাকে আগুনে ঢোকাব, আর আল্লাহর পক্ষে এটা অতি সহজ।মুফতী তাকী উসমানী

আর যে কেহ সীমা অতিক্রম করে অথবা যলমের বশবর্তী হয়ে এ কাজ করে, ফলতঃ নিশ্চয়ই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব এবং আল্লাহর পক্ষে এটা খুবই সহজসাধ্য।মুজিবুর রহমান

আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য।মাওলানা মুহিউদ্দিন খান

আর যে কেউ সীমালংঘন করে অন্যায়ভাবে তা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব ; এটা আল্লাহ্ র পক্ষে সহজ। ইসলামিক ফাউন্ডেশন

আর যে ঐ কাজ করবে সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে, আমি অচিরেই তাকে আগুনে প্রবেশ করাব। আর সেটি হবে আল্লাহর উপর সহজ।আল-বায়ান

যে ব্যক্তি সীমালঙ্ঘন ক’রে অন্যায়ভাবে এটা করবে, তাকে আমি অতিসত্বর অগ্নিতে দগ্ধ করব, এটা আল্লাহর পক্ষে সহজ।তাইসিরুল

আর যে কেউ তা করে উল্লঙ্ঘন ক’রে ও অত্যাচার ক’রে, আমরা অচিরেই তাকে ফেলবো আগুনে। আর এ আল্লাহ্‌র জন্য সহজ ব্যাপার।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩০. আর যে কেউ সীমালংঘন করে অন্যায়ভাবে তা করবে, অবশ্যই আমরা তাকে আগুনে পোড়াবো; এসব আল্লাহর পক্ষে সহজ।

তাফসীরে আহসানুল বায়ান

(৩০) পরন্ত যে কেউ সীমালংঘন করে অন্যায়ভাবে তা করবে,(1) আমি অচিরেই তাকে অগ্নিদগ্ধ করব এবং তা আল্লাহর পক্ষে সহজসাধ্য।

(1) অর্থাৎ, জেনে-শুনে সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে নিষিদ্ধ কাজ করবে।