إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ

ইন্নাল মুজরিমীনা ফী দালা-লিওঁ ওয়াছু‘উর।উচ্চারণ

প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে। এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। তাফহীমুল কুরআন

বস্তুত এসব অপরাধী বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় #%১৬%# পতিত রয়েছে।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত।মুজিবুর রহমান

নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।মাওলানা মুহিউদ্দিন খান

নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্জ্বলিত আগুনে।আল-বায়ান

পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে।তাইসিরুল

নিঃসন্দেহ অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

পূর্বে ২৪ নং আয়াতে ছামূদ জাতির যে কথা উদ্ধৃত হয়েছে, এটা তার উত্তর। মক্কা মুকাররমার কাফেরগণও তাদের মত কথা বলত। তাই তাদের সম্পর্কে একথা ইরশাদ হয়েছে।

তাফসীরে জাকারিয়া

৪৭. নিশ্চয় অপরাধীরা বিভ্ৰান্তি ও শাস্তিতে রয়েছে।(১)

(১) এছাড়া আয়াতের আরেক অর্থ হচ্ছে, নিশ্চয় অপরাধীরা দুনিয়াতে রয়েছে বিভ্রান্তিতে আর আখেরাতে থাকবে প্রজ্জলিত আগুনে। (বাগভী) অপর অর্থ হচ্ছে, তারা দুনিয়াতে ধ্বংস ও আখেরাতে প্ৰজলিত আগুনে। (জালালাইন)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৭) নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তির মধ্যে রয়েছে।