ওয়া লাকাদ জাআ আ-লা ফির‘আওনাননুযুর।উচ্চারণ
ফেরাউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল। তাফহীমুল কুরআন
ফির‘আউনের খান্দানের কাছেও সতর্কবাণী এসেছিল।মুফতী তাকী উসমানী
ফির‘আউন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী।মুজিবুর রহমান
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।মাওলানা মুহিউদ্দিন খান
ফির‘আওন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী; ইসলামিক ফাউন্ডেশন
ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল।আল-বায়ান
ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।তাইসিরুল
আর অবশ্য ফিরআউনের লোকদের কাছে সতর্কীকরণ এসেছিল।মাওলানা জহুরুল হক
৪১. আর অবশ্যই ফিরআউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারী;
(৪১) নিশ্চয় ফিরআউন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী,(1)
(1) نُذُرٌ হল نَذِيْرٌ এর বহুবচন (সতর্ককারী)। অথবা إِنْذَار অর্থে যা ‘মাসদার’ (ক্রিয়াবিশেষ্য)। (ফাতহুল ক্বাদীর)