إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ

ইন্নাআরছালনা-‘আলাইহিম সাইহাতাওঁ ওয়া হিদাতান ফাক-নূকাহাশীমিল মুহতাজির।উচ্চারণ

আমি তাদের ওপর একটি মাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খোঁয়াড়ের মালিকের শুষ্ক ও পদদলিত শস্যের মত হয়ে গেল। ২১ তাফহীমুল কুরআন

আমি তাদের উপর পাঠালাম একটি মাত্র মহানাদ। ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারীর শুষ্ক বিচূর্ণ কাঁটার মতো। #%১০%#মুফতী তাকী উসমানী

আমি তাদেরকে আঘাত হেনেছিলাম এক মহানাদ দ্বারা; ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারী বিখন্ডিত শুস্ক শাখা-প্রশাখার ন্যায়।মুজিবুর রহমান

আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।মাওলানা মুহিউদ্দিন খান

আমি এদেরকে আঘাত হানিয়েছিলাম এক মহানাদ দিয়ে; ফলে এরা হয়ে গেল খোঁয়াড় প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা-প্রশাখার ন্যায়। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীর খন্ডিত শুষ্ক খড়ের মত হয়ে গেল।আল-বায়ান

আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচন্ড ধ্বনি। ফলে তারা খোঁয়াড়ওয়ালাদের (নির্মিত) ভেঙ্গে চুরে যাওয়া শুকনা ডালপালার মত গুঁড়িয়ে গেল।তাইসিরুল

আমরা অবশ্যই তাদের উপরে পাঠিয়েছিলাম একটিমাত্র মহাগর্জন, ফলে তারা হয়ে গেল খোঁয়াড়-প্রস্তুতকারীর শুকনো-ভাঙ্গা ডালপালার ন্যায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২১

যারা গবাদী পশু পালে তারা পশুর খোঁয়াড়ের সংরক্ষণ ও হিফাজতের জন্য কাঠ ও গাছের ডাল পালা দিয়ে বেড়া তৈরী করে দেয়। এ বেড়ার কাঠ ও গাছ-গাছালীর ডালপালা আস্তে আস্তে শুকিয়ে ঝড়ে পড়ে এবং পশুদের আসা যাওয়ায় পদদলিত হয়ে করাতের গুড়াঁর মত হয়ে যায়। সামূদ জাতির দলিত-মথিত লাশসমূহকে করাতের ঐ গূঁড়ার সাথে তুলনা করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

المحتظر যে ব্যক্তি খোয়াড় তৈরি করে। আরববাসী ছাগলের সুরক্ষার জন্য কাঁটাদার গাছের ডালপালা দিয়ে খোয়াড় তৈরি করত, যাতে হিংস্র পশু তা শিকার করে না নিয়ে যায়। সেই ডালপালা থেকে যা শুকিয়ে নিচে পড়ত এবং ছাগলের পায়ে দলিত হয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত هشيم বলে তাকেই বোঝানো হয়েছে। আল্লাহর আযাবে ছামূদ জাতি দলিত-মথিত হয়ে এরকমই চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৩১. নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ; ফলে তারা হয়ে গেল খোয়াড় প্ৰস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক খড়ের ন্যায়।(১)

(১) যারা গবাদি পশু লালন পালন করে তারা পশুর খোয়াড়ের সংরক্ষণ ও হিফাজতের জন্য কাঠ ও গাছের ডাল পালা দিয়ে বেড়া তৈরী করে দেয়। এ বেড়ার কাঠ ও গাছ গাছালীর ডালপালা আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ে এবং পশুদের আসা যাওয়ায় পদদলিত হয়ে করাতের গুড়ার মত হয়ে যায়। সামূদ জাতির দলিত মথিত লাশসমূহকে করাতের ঐ গুড়োর সাথে তুলনা করা হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান

(৩১) নিশ্চয় আমি তাদের উপর এক বিরাট আওয়াজ প্রেরণ করলাম, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীর চূর্ণ-বিচূর্ণ ডাল-পাতার মত হয়ে গেল। (1)

(1) حَظِيْرَةٌ এর অর্থ, مَحْظُوْرَةٌ খোয়াড়; যা কাঁটাযুক্ত শুকনো ডালপালা বা কাষ্ঠখন্ড দিয়ে পশুর সংরক্ষণের জন্য তৈরী করা হয়। مُحْتَظِر হল ‘ইসম ফা-য়েল’ (কর্তৃপদ), অর্থঃ صَاحِبُ الْحَظِيْرَةِ (খোয়াড়-ওয়ালা)। আর هَشِيْمٌ হল শুকনো ঘাস বা কর্তিত শুকনো ফসলাদি। অর্থাৎ, যেভাবে একজন বেড়া নির্মাতার শুকনো কাঠের টুকরো ও ডালপালাগুলো লাগাতার পদতলে পিষ্ট হওয়ার কারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, তারাও ঐভাবে আমার আযাবে চূর্ণ হয়ে যায়।