ফাদা‘আ-রব্বাহূআন্নী মাগলূবুন ফানতাসির ।উচ্চারণ
অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বললো; আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। তাফহীমুল কুরআন
ফলে সে তার প্রতিপালককে ডেকে বলল, আমি অসহায় হয়ে পড়েছি। এবার আপনিই ব্যবস্থা নিন।মুফতী তাকী উসমানী
তখন সে তার রাব্বকে আহবান করে বলেছিলঃ আমিতো অসহায়; অতএব তুমি আমার প্রতিবিধান কর।মুজিবুর রহমান
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।মাওলানা মুহিউদ্দিন খান
তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান কর।’ ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সে তার রবকে আহবান করল যে, ‘নিশ্চয় আমি পরাজিত, অতএব তুমিই প্রতিশোধ গ্রহণ কর’।আল-বায়ান
তখন সে তার প্রতিপালককে ডেকেছিল- ‘‘আমি পরাস্ত হয়েছি, কাজেই তুমি এর প্রতিবিধান কর।’’তাইসিরুল
সেজন্য তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- "আমি তো পরাভূত হয়ে পড়েছি, অতএব তুমি সাহায্য করো।"মাওলানা জহুরুল হক
১০. তখন তিনি তাঁর রবকে আহবান করে বলেছিলেন, নিশ্চয় আমি অসহায়, অতএব আপনি প্ৰতিবিধান করুন।
(১০) তখন সে তার প্রতিপালককে আহবান করে বলেছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি আমার প্রতিশোধ নাও।’