مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ

মুহতি‘ঈনা ইলাদ্দা-‘ই ইয়াকূলুল ক-ফিরূনা হা-যা-ইয়াওমুন ‘আছির।উচ্চারণ

তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে। আর সেসব অস্বীকারকারী (যারা দুনিয়াতে তা অস্বীকার করতো) সে সময় বলবে, এতো বড় কঠিন দিন। তাফহীমুল কুরআন

ধাবমান থাকবে সেই আহ্বানকারীর দিকে। এই কাফেরগণই (যারা কিয়ামতকে অস্বীকার করত) বলবে, এটা তো অতি কঠিন দিন। মুফতী তাকী উসমানী

তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহবল হয়ে। কাফিরেরা বলবেঃ কঠিন এই দিন।মুজিবুর রহমান

তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।মাওলানা মুহিউদ্দিন খান

এরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহŸল হয়ে। কাফিররা বলবে, ‘কঠিন এই দিন।’ ইসলামিক ফাউন্ডেশন

তারা আহবানকারীর দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে, ‘এটি বড়ই কঠিন দিন’।আল-বায়ান

ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’।তাইসিরুল

ওরা আহবায়কের প্রতি ছুটে আসবে। অবিশ্বাসীরা বলবে -- "এইটি বড় কঠিন দিন!"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে।(১) কাফিররা বলবে, বড়ই কঠিন এ দিন।

(১) مهطع এর শাব্দিক অর্থ মাথা তোলা, আরেক অর্থ, দ্রুতগতিতে ছুটা। আয়াতের অর্থ এই যে, আহবানকারীর প্রতি তাকিয়ে হাশরের ময়দানের দিকে দ্রুতগতিতে ছুটতে থাকবে। (কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৮) তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে।(1) অবিশ্বাসীরা বলবে, ‘এ তো কঠিন দিন।’

(1) مُهْطِعِيْنَ অর্থ  مُسْرِعِيْنَ দৌড়াবে, পিছনে থাকবে না।