فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

ফামান্নাল্লা-হু ‘আলাইনা-ওয়া ওয়াক-না ‘আযা-বাছছামূম।উচ্চারণ

পরিশেষে আল্লাহ‌ আমাদের ওপর মেহেরবানী করেছেন এবং দগ্ধকারী ২১ আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। তাফহীমুল কুরআন

অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে রক্ষা করেছেন উত্তপ্ত বায়ুর শাস্তি থেকে।মুফতী তাকী উসমানী

অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করেছেন,মুজিবুর রহমান

অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

‘এরপর আমাদের প্রতি আল্লাহ্ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হতে রক্ষা করেছেন। ইসলামিক ফাউন্ডেশন

‘অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’আল-বায়ান

অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে ঝলসে দেয়া বাতাসের ‘আযাব থেকে রক্ষা করেছেন।তাইসিরুল

"তবে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আর আমাদের রক্ষা করেছেন তাপপীড়িত বায়ুপ্রবাহের শাস্তি থেকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২১

মূল আয়াত سَّمُومِ শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ চরম উষ্ণ হওয়া। অর্থাৎ দোযখ থেকে উত্থিত উত্তপ্ত হওয়ার ঝাপটা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৭. অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।

তাফসীরে আহসানুল বায়ান

(২৭) অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। (1)

(1) سَمُوْمٌ লু-হাওয়া। ঝলসে দেয় এমন গরম হাওয়াকে বলে। আর এটা জাহান্নামের নামসমূহের একটি নামও বটে।