ওয়া আকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতাছাআলূন।উচ্চারণ
তারা একে অপরকে (পৃথিবীতে অতিবাহিত) অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। তাফহীমুল কুরআন
তারা একে অন্যের দিকে ফিরে অবস্থাদি জিজ্ঞেস করবে।মুফতী তাকী উসমানী
তারা একে অপরের দিকে মুখোমুখি জিজ্ঞসাবাদ করবে –মুজিবুর রহমান
তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।মাওলানা মুহিউদ্দিন খান
তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসা করবে, ইসলামিক ফাউন্ডেশন
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে,আল-বায়ান
তারা পরস্পরের নিকট এগিয়ে গিয়ে একে অপরকে জিজ্ঞেস করবে,তাইসিরুল
আর তাদের কেউ-কেউ অপরের দিকে জিজ্ঞাসাবাদ ক’রে এগিয়ে যাবে --মাওলানা জহুরুল হক
২৫. আর তারা একে অন্যের দিকে ফিরে জিজ্ঞেস করবে,
(২৫) তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে, (1)
(1) আপোসে তারা একে অপরকে দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে যে, তারা কোন্ অবস্থার মধ্যে জীবন-যাপন করত এবং ঈমান ও আমলের দাবীসমূহ কিভাবে পূরণ করত?