ইন্নাল্লাযীনা ইউনা-দূনাকা মিওঁ ওরইল হুজূর-তি আকছারুহুম লা-ইয়া‘কিলূন।উচ্চারণ
হে নবী! যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ। তাফহীমুল কুরআন
(হে রাসূল!) তোমাকে যারা হুজরার বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশেরই বুদ্ধি নেই। মুফতী তাকী উসমানী
যারা ঘরের পিছন হতে তোমাকে উচ্চৈঃস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ।মুজিবুর রহমান
যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উচুস্বরে ডাকে, তাদের অধিকাংশই অবুঝ।মাওলানা মুহিউদ্দিন খান
যারা ঘরের বের হতে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় যারা তোমাকে হুজরাসমূহের পিছন থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশই বুঝে না।আল-বায়ান
যারা তোমাকে হুজরার বাইরে থেকে (উচ্চঃস্বরে) ডাকে, তাদের অধিকাংশেরই কোন জ্ঞান নেই।তাইসিরুল
নিঃসন্দেহ যারা বাসগৃহগুলোর পেছন থেকে তোমাকে ডাকে তাদের অধিকাংশই বুদ্ধিসুদ্ধি রাখো না।মাওলানা জহুরুল হক
উপরে তামীম গোত্রের যে প্রতিনিধি দলের কথা বলা হল, তারা মদীনা মুনাওয়ারায় পৌঁছে ছিল দুপুর বেলা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন। তারা তাঁর সঙ্গে আচার-আচরণের আদব-কায়দা সম্পর্কে অবগত ছিল না। ফলে তাদের মধ্যে কিছু লোক ঘরের বাইরে থেকে তাঁকে ডাকতে শুরু করে দিল। তারই পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয় এবং এতে সতর্ক করে দেওয়া হয় যে, এভাবে ডাক দেওয়া আদবের পরিপন্থী।
৪. নিশ্চয় যারা হুজরাসমূহের পিছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই বুঝে না।
(৪) যারা কক্ষসমূহের পিছন হতে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। (1)
(1) এই আয়াত বনী তামীম গোত্রের কিছু বেদুঈন (অভদ্র) লোকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে; তারা একদা দুপুর বেলায়, নবী করীম (সাঃ)-এর বিশ্রামের সময়, তাঁর ঘরের বাইরে দাঁড়িয়ে অসভ্য ভঙ্গিতে ‘ওহে মুহাম্মাদ! ওহে মুহাম্মাদ!’ বলে ডাকাহাঁকা করতে লাগল; যাতে তিনি বেরিয়ে আসেন। (মুসনাদ আহমাদ ৩/৪৮৮, ৬/৩৯৪) মহান আল্লাহ বললেন, তাদের অধিকাংশই অবুঝ। অর্থাৎ, নবী করীম (সাঃ)-এর মান-মর্যাদা, আদব ও শ্রদ্ধার দাবীসমূহের খেয়াল না রাখা হল মূর্খতা।