أَمۡ حَسِبَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخۡرِجَ ٱللَّهُ أَضۡغَٰنَهُمۡ

আম হাছিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারদুন আল্লাইঁ ইউখরিজাল্লা-হু আদগা-নাহুম।উচ্চারণ

যেসব লোকের মনে রোগ আছে তারা কি মনে করে নিয়েছে যে, আল্লাহ‌ তাদের মনের ঈর্ষা ও বিদ্বেষ প্রকাশ করবেন না? তাফহীমুল কুরআন

যাদের অন্তরে (মুনাফেকীর) ব্যাধি আছে, তারা কি মনে করে আল্লাহ তাদের (অন্তরে) লুকায়িত বিদ্বেষ কখনও প্রকাশ করে দেবেন না?মুফতী তাকী উসমানী

যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে যে, আল্লাহ তাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেননা?মুজিবুর রহমান

যাদের অন্তরে রোগ আছে, তারা কি মনে করে যে, আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না?মাওলানা মুহিউদ্দিন খান

যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে যে, আল্লাহ্ কখনো এদের বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না ? ইসলামিক ফাউন্ডেশন

নাকি যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ধারণা করেছে যে, আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?আল-বায়ান

যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে, আল্লাহ কক্ষনো তাদের লুকানো বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?তাইসিরুল

অথবা, যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি ভাবে যে আল্লাহ্ কদাপি তাদের বিদ্বেষভাব প্রকাশ করবেন না?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৯. নাকি যাদের অন্তরে রোগ আছে তারা মনে করে যে, আল্লাহ্‌ কখনো তাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন না?(১)

(১) أصغان শব্দটি صغن এর বহুবচন। এর অর্থ গোপন শক্রতা ও বিদ্বেষ। (বাগভী, ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(২৯) যাদের অন্তরে ব্যাধি আছে, তারা কি মনে করে যে, আল্লাহ তাদের বিদ্বেষ ভাব কখনই প্রকাশ করবেন না? (1)

(1) أَضْغَانٌ হল ضِغْنٌ এর বহুবচন। যার অর্থ হিংসা ও বিদ্বেষ। মুনাফিকদের অন্তরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছিল। এ ব্যাপারেই বলা হচ্ছে যে, তারা কি মনে করে যে, মহান আল্লাহ তা প্রকাশ করার ক্ষমতা রাখেন না?