আফালা-ইয়াতাদাব্বারূনাল কুরআ-না আম ‘আলা-কুলূবিন আকফা-লুহা-।উচ্চারণ
তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে? ৩৫ তাফহীমুল কুরআন
তারা কি কুরআন সম্পর্কে চিন্তা করে না, নাকি অন্তরে লেগে আছে তার (সংশ্লিষ্ট) তালা? #%১৫%#মুফতী তাকী উসমানী
তাহলে কি তারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করেনা? তাদের অন্তর তালাবদ্ধ –মুজিবুর রহমান
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?মাওলানা মুহিউদ্দিন খান
তবে কি এরা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না ? না এদের অন্তর তালাবদ্ধ ? ইসলামিক ফাউন্ডেশন
তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?আল-বায়ান
তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেয়া আছে?তাইসিরুল
কি! তারা কি তবে কুরআন সন্বন্ধে ভাববে না, না কি হৃদয়ের উপরে সেগুলোর তালা দেয়া রয়েছে?মাওলানা জহুরুল হক
৩৫
অর্থাৎ হয় এসব লোক কুরআন মজীদ সম্পর্কে চিন্তা-ভাবনা ও গবেষণা করে না। কিংবা চিন্তা-ভাবনা করার চেষ্টা করে কিন্তু তার শিক্ষা এবং অর্থ ও তাৎপর্য তাদের মনের গভীরে প্রবেশ করে না। কেননা, তাদের হৃদয়-মনে তালা লাগানো আছে। বলা হয়েছে, “মনের ওপরে তাদের তালা লাগানো আছে” একথাটির অর্থ হচ্ছে, তাদের মনে এমন তালা লাগানো আছে যা ন্যায় ও সত্যকে চিনে না এমন লোকেদের জন্যই নির্দিষ্ট।
‘অন্তরের তালা’ কথাটি প্রতীকী। তার মানে তাদের অন্তর ঈমানের আলো ও কুরআনের উপলব্ধি থেকে বঞ্চিত। এটা তাদের একটানা কুফর করে যাওয়ার পরিণাম। কুরআন বোঝার তাওফীক হলে তারা বুঝতে পারত জিহাদের ভেতর দুনিয়া ও আখেরাতের কতই না কল্যাণ নিহিত। -অনুবাদক।
২৪. তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?
(২৪) তবে কি তারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ? (1)
(1) যার কারণে কুরআনের অর্থ ও তাৎপর্য তাদের অন্তঃকরণে প্রবেশ করে না।