وَٱلَّذِينَ كَفَرُواْ فَتَعۡسٗا لَّهُمۡ وَأَضَلَّ أَعۡمَٰلَهُمۡ

ওয়াল্লাযীনা কাফারূফাতা‘ছাল্লাহুম ওয়া আদাল্লা আ‘মা-লাহুম।উচ্চারণ

যারা কুফরী করেছে তাদের জন্য রয়েছে শুধু ধ্বংস। ১৩ আল্লাহ তাদের কাজ-কর্ম পণ্ড করে দিয়েছেন। তাফহীমুল কুরআন

আর যারা কুফর অবলম্বন করেছে তাদের জন্য আছে ধ্বংস। আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন।মুফতী তাকী উসমানী

যারা কুফরী করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কাজ ব্যর্থ করে দিবেন।মুজিবুর রহমান

আর যারা কাফের, তাদের জন্যে আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন।মাওলানা মুহিউদ্দিন খান

যারা কুফরী করেছে তাদের জন্যে রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। ইসলামিক ফাউন্ডেশন

আর যারা কুফরী করে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।আল-বায়ান

যারা কুফরী করে তাদের জন্য দুর্ভোগ আর তিনি তাদের কর্মকে বিনষ্ট করে দেবেন।তাইসিরুল

আর যারা অবিশ্বাস পোষণ করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, আর তাদের ক্রিয়া-কলাপকে তিনি ব্যর্থ করে দেবেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৩

মূল কথাটি হলো فَتَعْسًا لَهُمْ تعس অর্থ হোঁচট লেগে হুমড়ি খেয়ে পড়া।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. আর যারা কুফরী করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।

তাফসীরে আহসানুল বায়ান

(৮) যারা অবিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেবেন।