তুদাম্মিরু কুল্লা শাইয়িম বিআমরি রব্বিহা-ফাআসবাহূলা-ইউরইল্লা-মাছা-কিনুহুম কাযা-লিকা নাজঝিল কাওমাল মুজরিমীন।উচ্চারণ
তার রবের নির্দেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলবে। অবশেষে তাদের অবস্থা দাঁড়ালো এই সে, তাদের বসবাসের স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হতো না। এভাবেই আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি। ২৯ তাফহীমুল কুরআন
যা তার প্রতিপালকের হুকুমে সবকিছু তছনছ করে ফেলবে। অনন্তর তারা এমন হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অপরাধী সম্প্রদায়কে আমি এ রকমই শাস্তি দিয়ে থাকি।মুফতী তাকী উসমানী
আল্লাহর নির্দেশে এটা সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইলনা। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।মুজিবুর রহমান
তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোর বেলায় এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হল না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনিভাবে শাস্তি দিয়ে থাকি।মাওলানা মুহিউদ্দিন খান
‘আল্লাহ্ র নির্দেশে এটা সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে।’ এরপর এদের পরিণাম এই হল যে, এদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।ইসলামিক ফাউন্ডেশন
এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে’। ফলে তারা এমন (ধ্বংস) হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি।আল-বায়ান
ওটা তার প্রতিপালকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। অবস্থা এই দাঁড়াল যে, তাদের (ধ্বংসপ্রাপ্ত) বসতিগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। অপরাধী জাতিকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।তাইসিরুল
এ তার প্রভুর নির্দেশে সব-কিছুই ধ্বংস করে দিয়েছিল, ফলে অচিরেই তাদের ঘরবাড়ি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। এইভাবেই আমরা প্রতিদান দিই অপরাধী লোকদের।মাওলানা জহুরুল হক
২৯
আদ জাতির কাহিনী বিস্তারিত জানার জন্য দেখুন, তাফহীমুল কুরআন সূরা আ’রাফ, টীকা ৫১ থেকে ৫৬; হূদ, টীকা ৫৪ থেকে ৬৫; আল মু’মিনুন, টীকা ৩৪ থেকে ৩৭; আশ শূআরা, টীকা ৮৮ থেকে ৯৪; আল আনকাবূত, টীকা ৬৫; হা-মীম আস সাজদা, টীকা ২০ ও ২১।
২৫. এটা তার রবের নির্দেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তাদের পরিণাম এ হল যে, তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না। এভাবে আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।
(২৫) যা তার প্রতিপালকের নির্দেশে সবকিছুকে ধ্বংস করে দেবে।’ অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বাসগৃহগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান রইল না।(1) এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।
(1) অর্থাৎ গৃহবাসী সকলে ধ্বংস হয়ে গেল। কেবল গৃহগুলো উপদেশ গ্রহণের চিহ্ন হিসাবে পড়ে থাকল।