ইন্নাল্লাযীনা ক-লূরব্বুনাল্লা-হুছু ম্মাছতাক-মূফালা-খাওফুন ‘আলাইহিম ওয়ালা-হুম ইয়াহঝানূন।উচ্চারণ
যারা ঘোষণা করেছে আল্লাহই আমাদের রব, অতঃপর তার ওপরে স্থির থেকেছে নিশ্চয়ই তাদের জন্য কোন ভয় নেই এবং তারা মন মরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না। ১৮ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই যারা বলেছে, আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর এতে অবিচল থেকেছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।মুফতী তাকী উসমানী
যারা বলেঃ আমাদের রাব্বতো আল্লাহ এবং এই বিশ্বাসে অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবেনা।মুজিবুর রহমান
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।মাওলানা মুহিউদ্দিন খান
যারা বলে, ‘আমাদের প্রতিপালক তো আল্লাহ্’ এরপর অবিচলিত থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।আল-বায়ান
যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’, অতঃপর (তাদের কথার উপর) সুদৃঢ় থাকে, তাহলে তাদের কোন ভয় নেই, আর তারা দুঃখিত হবে না।তাইসিরুল
নিঃসন্দেহ যারা বলে -- "আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ্", তারপর কায়েম থাকে, তাদের উপর তবে কোনো ভয় নেই, আর তারা নিজেরা অনুতাপও করবে না।মাওলানা জহুরুল হক
১৮
ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা হা-মীম আস-সাজদা, টীকা ৩৩ থেকে ৩৫।
‘আমার প্রতিপালক আল্লাহ’ একথার উপর অবিচলিত থাকার অর্থ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকা এবং তার দাবি অনুযায়ী জীবন যাপন করা।
১৩. নিশ্চয় যারা বলে, আমাদের রব আল্লাহ্, তারপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
(১৩) নিশ্চয় যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’ অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।