ওয়ালাইম মুততুম আও কুতিলতুম লা ইলাল্লা-হি তুহশারূন।উচ্চারণ
আর তোমরা মারা যাও বা নিহত হও, সব অবস্থায় তোমাদের অবশ্যি আল্লাহর দিকেই যেতে হবে। তাফহীমুল কুরআন
তোমরা যদি মারা যাও বা নিহত হও, তবে তোমাদেরকে আল্লাহরই কাছে নিয়ে একত্র করা হবে।মুফতী তাকী উসমানী
আর যদি তোমরা মৃত্যুবরণ কর কিংবা নিহত হও তাহলে তোমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে একত্রিত করা হবে।মুজিবুর রহমান
আর তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ তা’আলার সামনেই সমবেত হবে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে আল্লাহ্ র ই নিকট তোমাদেরকে একত্র করা হবে। ইসলামিক ফাউন্ডেশন
আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয়, তবে তোমাদেরকে আল্লাহর নিকটই সমবেত করা হবে।আল-বায়ান
তোমরা মারা গেলে বা নিহত হলে অবশ্যই আল্লাহর নিকট তোমাদেরকে একত্রিত করা হবে।তাইসিরুল
আর যদি তোমরা মারাই যাও বা তোমাদের কাতল করা হয়, নিঃসন্দেহ আল্লাহ্র কাছে তোমাদের একত্রিত করা হবে।মাওলানা জহুরুল হক
১৫৮. আর তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হলে আল্লাহরই কাছে তোমাদেরকে একত্র করা হবে।
(১৫৮) আর তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হলে, তোমাদেরকে আল্লাহর নিকটেই একত্রিত করা হবে।