أَمۡ أَبۡرَمُوٓاْ أَمۡرٗا فَإِنَّا مُبۡرِمُونَ

আম আবরমূআমরন ফাইন্না মুবরিমুন।উচ্চারণ

এ লোকেরা কি কোন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে? ৬৩ বেশ তো! তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি। তাফহীমুল কুরআন

তবে কি তারা কিছু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তাহলে আমিও কিছু করার চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলবো। #%২৫%#মুফতী তাকী উসমানী

তারা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিই সিদ্ধান্ত গ্রহণকারী।মুজিবুর রহমান

তারা কি কোন ব্যবস্থা চুড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চুড়ান্ত করেছি।মাওলানা মুহিউদ্দিন খান

এরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ? বরং আমিই তো চূড়ান্ত সিদ্ধান্তকারী। ইসলামিক ফাউন্ডেশন

না কি তারা কোন ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়েছে? নিশ্চয় আমি চূড়ান্ত সিদ্ধান্তকারী।আল-বায়ান

তারা কি (নিজেদের মধ্যে সলা-পরামর্শ করে কোন) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? চূড়ান্ত সিদ্ধান্ত তো আমিই নিয়ে থাকি (যাবতীয় ব্যাপারে আল্লাহ যা চান তাই শেষে ঘটে)।তাইসিরুল

অথবা তারা কি কোনো ব্যাপারে সিদ্ধান্ত করে ফেলেছে? কিন্ত বাস্তবে আমরাই সিদ্ধান্তকারী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৩

কুরাইশ নেতারা তাদের গোপন সভাসমূহে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ সম্পর্কে যেসব কথা আলোচনা করছিলো এখানে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

মক্কা মুকাররমার কাফেরগণ গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছিল। কখনও পরিকল্পনা করছিল তাঁকে গ্রেফতার করবে, কখনও ফন্দি আঁটছিল যে, তাকে হত্যা করবে, যেমন সূরা আনফালে (৮ : ৩০) বর্ণিত হয়েছে। এ রকমই কোন ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়েছিল। এতে জানানো হয়েছে, তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু করার ষড়যন্ত্র করে থাকে, তবে আল্লাহ তাআলারও সিদ্ধান্ত রয়েছে, সে ষড়যন্ত্র বুমেরাং হয়ে তাদেরই বিরুদ্ধে যাবে।

তাফসীরে জাকারিয়া

৭৯. নাকি তারা কোন ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছে? নিশ্চয় আমিই তো চুড়ান্ত সিদ্ধান্তকারী।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৯) ওরা কি কোন কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিও তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। (1)

(1) إِبْرَامٌ এর অর্থ হল, সুদৃঢ়, চূড়ান্ত, পাকাপোক্ত ও মজবুত করা। أَمْ এখানে بَلْ অর্থে ব্যবহূত। অর্থাৎ, এই জাহান্নামীরা সত্যকে কেবল অপছন্দই করেনি, বরং তার বিরুদ্ধে সুপরিকল্পিত সংগঠিত ষড়যন্ত্র ও চক্রান্তও করেছে। তাদের জওয়াবে আমিও চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করলাম। আর আমার থেকে অধিক বলিষ্ঠ ব্যবস্থা কে গ্রহণ করতে পারে? এই অর্থেরই আয়াত হল এইটাঃ {اَمْ يُرِيْدُوْنَ كَيْدًا فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَ} (الطور: ৪২)