ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ

আল্লাযীনা আ-মানূবিআ-য়া-তিনা-ওয়া ক-নূমুছলিমীন।উচ্চারণ

সেই দিন তাদের বলা হবে, “হে আমার বান্দারা, আজ তোমাদের কোন ভয় নেই এবং কোন দুঃখও আজ তোমাদের স্পর্শ করবে না। তাফহীমুল কুরআন

(আমার সেই বান্দাগণ,) যারা আমার আয়াতসমূহে ঈমান এনেছিল এবং ছিল অনুগত!মুফতী তাকী উসমানী

যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণ করেছিল।মুজিবুর রহমান

তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে।মাওলানা মুহিউদ্দিন খান

যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণ করেছিল-ইসলামিক ফাউন্ডেশন

যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম।আল-বায়ান

তোমরা যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করেছিলে এবং অনুগত ছিলে।তাইসিরুল

"যারা আমাদের নির্দেশাবলীতে বিশ্বাস করেছিলে এবং মুসলিম হয়েছিলে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৯. যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম—

তাফসীরে আহসানুল বায়ান

(৬৯) যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী (মুসলিম) ছিলে।