ওয়া কাম আরছালনা-মিন নাবিইয়িন ফিল আওওয়ালীন।উচ্চারণ
পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বার বার নবী পাঠিয়েছি। তাফহীমুল কুরআন
আমি তো পূর্ববর্তীদের মাঝেও কত নবী পাঠিয়েছি!মুফতী তাকী উসমানী
পূর্ববর্তীদের নিকট আমি বহু নাবী প্রেরণ করেছিলাম।মুজিবুর রহমান
পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসূলই প্রেরণ করেছি।মাওলানা মুহিউদ্দিন খান
পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করেছিলাম। ইসলামিক ফাউন্ডেশন
আর পূর্ববর্তীদের মধ্যে আমি বহু নবী পাঠিয়েছিলাম।আল-বায়ান
পূর্বেকার জাতিগুলোর মধ্যে আমি বহু রসূল পাঠিয়েছিলাম।তাইসিরুল
আর নবীদের কতজনকে যে আমরা পূর্ববর্তীদের কাছে পাঠিয়েছিলাম?মাওলানা জহুরুল হক
৬. আর পূর্ববর্তীদের কাছে আমরা বহু নবী প্রেরণ করেছিলাম।
(৬) পূর্ববর্তীদের নিকট আমি বহু রসূল প্রেরণ করেছি।