ওয়ামাআনতুম বিমু‘জিঝীনা ফিল আরদি ওয়ামা-লাকুম মিন দূ নিল্লা-হি মিওঁ ওয়ালিইয়িওঁ ওয়ালা-নাসীর।উচ্চারণ
তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সহযোগী ও সাহায্যকারী নেই। তাফহীমুল কুরআন
পৃথিবীতে (আল্লাহকে) ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা তোমাদের নেই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই, নেই সাহায্যকারীও।মুফতী তাকী উসমানী
তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করতে পারবেনা এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নেই, সাহায্যকারীও নেই।মুজিবুর রহমান
তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পার না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন কার্যনির্বাহী নেই, সাহায্যকারীও নেই।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা পৃথিবীতে আল্লাহ্ র অভিপ্রায়কে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ্ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। ইসলামিক ফাউন্ডেশন
তোমরা যমীনে (আল্লাহর কর্ম পরিকল্পনাকে) ব্যর্থ করতে পারবে না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং কোন সাহায্যকারীও নেই।আল-বায়ান
তোমরা যমীনে (আল্লাহর কর্ম ও পরিকল্পনাকে) ভন্ডুল (অক্ষম) করতে পারবে না। আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোন অভিভাবক, আর না আছে সাহায্যকারী।তাইসিরুল
আর তোমরা পৃথিবীতে এড়িয়ে যেতে পারবে না। আর আল্লাহ্কে বাদ দিয়ে তোমাদের জন্য কোনো অভিভাবক নেই আর সাহায্যকারীও নেই।মাওলানা জহুরুল হক
৩১. আর তোমরা যমীনে (আল্লাহ্কে) অপারগকারী নও এবং আল্লাহ্ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই, কোন সাহায্যকারীও নেই।
(৩১) তোমরা পৃথিবীতে (আল্লাহর ইচ্ছাকে) ব্যর্থ করতে পারবে না।(1) আর তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নেই, সাহায্যকারীও নেই।
(1) অর্থাৎ, তোমরা পালিয়ে কোন এমন স্থানে যেতে পারবে না, যেখানে তোমরা আমার পাকড়াও থেকে রেহাই পেতে পার অথবা যে বিপদ আমি তোমাদের উপর প্রেরণ করতে চাই, তা থেকে তোমরা বেঁচে যাও।