আলাইন্নাহুম ফী মিরইয়াতিম মিলিলকাই, রব্বিহিম আলাইন্নাহূবিকুল্লি শাইয়িম মুহীত।উচ্চারণ
জেনে রাখো, এসব লোক তাদের রবের সাথে সাক্ষাত সম্পর্কে সন্দেহ পোষণ করে। ৭২ শুনে রাখো, তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন। ৭৩ তাফহীমুল কুরআন
জেনে রেখ, তারা তাদের প্রতিপালকের সাক্ষাত সম্পর্কে সন্দেহে পড়ে আছে। জেনে রেখ, তিনি অবশ্যই প্রতিটি বস্তুকে বেষ্টন করে আছেন।মুফতী তাকী উসমানী
জেনে রেখ, এরা এদের রবের সাথে সাক্ষাৎকারে সন্ধিহান। জেনে রেখ, সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন।মুজিবুর রহমান
শুনে রাখ, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে। শুনে রাখ, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।মাওলানা মুহিউদ্দিন খান
জেনে রাখ, এরা এদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎকারে সন্দিহান। জেনে রাখ, সবকিছুকে আল্লাহ্ পরিবেষ্টন করে রয়েছেন।ইসলামিক ফাউন্ডেশন
জেনে রাখ, নিশ্চয় তারা তাদের রবের সাক্ষাতের বিষয়ে সন্দেহে রয়েছে; জেনে রাখ, নিশ্চয় তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।আল-বায়ান
শুনে রাখ, এরা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পড়ে আছে। শুনে রাখ, তিনি সব কিছুকেই বেষ্টন করে আছেন।তাইসিরুল
এটি কি নয় যে তারা আলবৎ সন্দেহের মাঝে রয়েছে তাদের প্রভুর সাথে সাক্ষাৎকার সন্বন্ধে? এটি কি নয় যে তিনি নিশ্চয় সব- কিছুরই পরিবেষ্টনকারী?মাওলানা জহুরুল হক
৭২
অর্থাৎ তাদের কখনো আপন রবের সামনে হাজির হতে হবে এবং নিজের কাজ-কর্মের জন্য জবাবদিহি করতে হবে তারা এ বিশ্বাস পোষণ করে না। তাদের এরূপ আচরণের এটাই মৌলিক কারণ।
৭৩
অর্থাৎ তাঁর পাকড়াও থেকে আত্মরক্ষা করে কোথাও যেতে সক্ষম নয়। তাছাড়া তাঁর রেকর্ড থেকে তাদের আচরণ বাদ পড়াও সম্ভব নয়।
৫৪. জেনে রাখুন, নিশ্চয় তারা তাদের রাবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। জেনে রাখুন যে, নিশ্চয় তিনি (আল্লাহ) সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।
(৫৪) জেনে রাখ, ওরা ওদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারে সন্দিহান।(1) জেনে রাখ, সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন।(2)
(1) এই জন্য এ বিষয়ে না তারা চিন্তা-ভাবনা করে। আর না তার জন্য আমল করে। আর না সেই দিনের কোন ভয় তাদের অন্তরে আছে।
(2) আর এ জন্যই কিয়ামত সংঘটিত হওয়া কোন কঠিন ও অসম্ভব বিষয় নয়। কেননা, সমস্ত সৃষ্টির উপর তাঁর প্রভাব, কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ-ক্ষমতা রয়েছে। তিনি যেমনভাবে চান সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং তাতে কেউ তাঁকে বাধা প্রদান করতে পারে না।