إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ

ইযিল আগলা-লুফীআ‘না-কিহিম ওয়াছ ছালা-ছিলু ইউসহাবূন।উচ্চারণ

যখন তাদের গলায় থাকবে গ্রীবা বন্ধনী ও শৃঙ্খল, তাফহীমুল কুরআন

যখন তাদের গলায় থাকবে বেড়ি ও শিকল, তাদেরকে হেঁচড়ানো হবে,মুফতী তাকী উসমানী

যখন তাদের গলদেশে বেড়ি ও শৃংখল পড়িয়ে টেনে নিয়ে যাওয়া হবে –মুজিবুর রহমান

যখন বেড়িও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে।মাওলানা মুহিউদ্দিন খান

যখন এদের গলদেশে বেড়ি ও শৃংখল থাকবে, এদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ইসলামিক ফাউন্ডেশন

যখন তাদের গলদেশে বেড়ী ও শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে-আল-বায়ান

যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শিকল; তাদের টেনে নিয়ে যাওয়া হবেতাইসিরুল

যখন তাদের গলায় বেড়ি হবে আর হবে শিকল। তাদের টেনে নিয়ে যাওয়া হবে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭১. যখন তাদের গলায় বেড়ী ও শৃংখল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৭১) যখন ওদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, (1)

(1) এ হল সেই চিত্র, যা জাহান্নামে মিথ্যাজ্ঞানকারীদের হবে।