কাযা-লিকা ইউ’ফাকুল্লাযীনা ক-নূবিআ-য়া-তিল্লা-হি ইয়াজহাদূন।উচ্চারণ
এভাবেই সেসব লোককে বিভ্রান্ত করা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করতো। ৮৮ তাফহীমুল কুরআন
এমনিভাবে (পূর্বে) যারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, তারাও বিপথগামী হয়েছিল।মুফতী তাকী উসমানী
এভাবেই বিপথগামী হয় তারা যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে।মুজিবুর রহমান
এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।মাওলানা মুহিউদ্দিন খান
এইভাবেই বিপথগামী করা হয় তাদেরকে যারা আল্লাহ্ র নিদর্শনাবলীকে অস্বীকার করে। ইসলামিক ফাউন্ডেশন
যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, তাদেরকে এভাবেই ফিরিয়ে নেয়া হয়।আল-বায়ান
বিভ্রান্ত এভাবেই করা হয় তাদেরকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে।তাইসিরুল
এইভাবেই ফিরে যাচ্ছিল তারা যারা আল্লাহ্র নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করছিল।মাওলানা জহুরুল হক
৮৮
অর্থাৎ প্রত্যেক যুগেই সাধারণ মানুষ শুধু এ কারণে এসব বিভ্রান্তকারীদের ধোঁকাবাজির শিকার হয়েছে যে, সত্য বুঝানোর জন্য আল্লাহ তাঁর রসূলের মাধ্যমে যে আয়াত নাযিল করেছেন মানুষ তা মানেনি। ফল দাঁড়িয়েছে এই যে, তারা সেসব স্বার্থপর ধোঁকাবাজদের জালে আটকে পড়েছে যারা নিজেদের স্বার্থোদ্ধারের জন্য নকল খোদার আস্তানা বানিয়ে বসেছিল।
৬৩. এভাবেই ফিরিয়ে নেয়া হয় তাদেরকে যারা আল্লাহ্র নিদর্শনাবলী অস্বীকার করে।
(৬৩) যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, তারা এভাবে ফিরে যায়।