۞وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ

ওয়া ইয়া-কাওমি মা-লীআদ‘ঊকুম ইলান নাজা-তি ওয়া তাদ‘ঊনানীইলান্না-র।উচ্চারণ

হে কওম, কি ব্যাপার যে, আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছো। তাফহীমুল কুরআন

হে আমার সম্প্রদায়! কী ব্যাপার, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে?মুফতী তাকী উসমানী

হে আমার সম্প্রদায়! কি আশ্চর্য, আমি তোমাদেরকে আহবান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে আহবান করছ জাহান্নামের দিকে।মুজিবুর রহমান

হে আমার কওম, ব্যাপার কি, আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে।মাওলানা মুহিউদ্দিন খান

‘হে আমার সম্প্রদায়! কী আশ্চর্য! আমি তোমাদেরকে আহ্বান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছি অগ্নির দিকে! ইসলামিক ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, আমার কী হল যে, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে!’আল-বায়ান

হে আমার সম্প্রদায়! বড়ই আশ্চর্য! আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা ডাকছো আগুনের দিকে।তাইসিরুল

"আর হে আমার স্বজাতি! আমার কী হয়েছে যে আমি তোমাদের আহ্বান করছি মুক্তির দিকে, অথচ তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪১. আর হে আমার সম্প্রদায়! আমার কি হলো যে, আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে!

তাফসীরে আহসানুল বায়ান

(৪১) হে আমার সম্প্রদায়! কি আশ্চর্য ! আমি তোমাদের আহবান করছি মুক্তির দিকে;(1) আর তোমরা আমাকে আহবান করছ জাহান্নামের দিকে। (2)

(1) আর তা হল, কেবল এক আল্লাহরই ইবাদত কর, যাঁর কোন শরীক নেই এবং তাঁর সেই রসূলকে সত্যজ্ঞান কর, যাঁকে তিনি তোমাদের হিদায়াত ও পথপ্রদর্শনের জন্য প্রেরণ করেছেন।

(2) অর্থাৎ, তাওহীদের পরিবর্তে শিরকের প্রতি দাওয়াত দিচ্ছ, যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন, পরের আয়াতে তা স্পষ্টভাবে বলা হয়েছে।