ওয়াল্লা-হু ইয়াকদী বিলহাক্কি ওয়াল্লাযীনা ইয়াদ‘ঊনা মিন দূ নিহী লা-ইয়াকদূ না বিশাইয়িন ইন্নাল্লা-হা হুওয়াছ ছামী‘উল বাসীর।উচ্চারণ
আল্লাহ্ সঠিক ও ন্যায় ভিত্তিক ফায়সালা করবেন। আর (এ মুশরিকরা) আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, তারা কোন কিছুরই ফায়সালাকারী নয়। নিঃসন্দেহে আল্লাহই সবকিছু শোনেন ও দেখেন। ৩৩ তাফহীমুল কুরআন
আল্লাহ ন্যায়বিচার করেন। আর তারা তাকে ছেড়ে যাদেরকে (অর্থাৎ যেই মিথ্যা উপাস্যদেরকে) ডাকে তারা কোন কিছুর বিচার করতে পারে না। নিশ্চয়ই আল্লাহই এমন, যিনি সব কথা শোনেন, সবকিছু দেখেন।মুফতী তাকী উসমানী
আল্লাহ বিচার করেন সঠিকভাবে; আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।মুজিবুর রহমান
আল্লাহ ফয়সালা করেন সঠিকভাবে, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ই বিচার করেন সঠিকভাবে। আল্লাহ্ র পরিবর্তে এরা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম। আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।ইসলামিক ফাউন্ডেশন
আর আল্লাহ সঠিকভাবে ফয়সালা করেন এবং তাঁকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কোন কিছুর ফয়সালা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ, তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।আল-বায়ান
আল্লাহ হক্ব বিচার করেন। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে তারা মোটেই বিচার করতে পারে না। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।তাইসিরুল
আর আল্লাহ্ বিচার করেন সঠিকভাবে, কিন্ত তাঁকে বাদ দিয়ে যাদের তারা আহ্বান করে তারা কোনো কিছুরই সমাধান করতে পারে না। নিঃসন্দেহ আল্লাহ্ -- তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।মাওলানা জহুরুল হক
৩৩
অর্থাৎ তিনি তোমাদের উপাস্যদের মত কোন অন্ধ ও বধির আল্লাহ নন যে, যে ব্যক্তির ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন তার কৃতকর্ম সম্পর্কে কিছু জানেন না।
২০. আর আল্লাহ ফয়সালা করেন যথাযথ ভাবে এবং আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কোন কিছুর ফয়সালা করতে পারে না। নিশ্চয় আল্লাহ, তিনি সর্বশ্রোতা, সর্বদ্ৰষ্টা।
(২০) আল্লাহ সঠিকভাবে ফায়সালা করেন, আল্লাহর পরিবর্তে ওরা যাদেরকে আহবান করে, তারা কিছুরই ফায়সালা করে না।(1) নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
(1) কারণ, তারা না কোন কিছুর জ্ঞান রাখে, আর না কোন কিছুর উপর ক্ষমতা। তারা বেখবর ও এখতিয়ারহীনও। অথচ ফায়সালার জন্য জ্ঞান ও এখতিয়ার উভয় জিনিসই অত্যাবশ্যক। আর উভয় গুণের একমাত্র অধিকারী হলেন মহান আল্লাহ। ফলে ফায়সালা করার অধিকার কেবল তাঁরই এবং তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন। কেননা, তিনি না কাউকে ভয় করেন, আর না আছে তাঁর কোন লোভ-লালসা।