بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ

বালিল্লা-হা ফা‘বুদ ওয়াকুম মিনাশশা-কিরীন।উচ্চারণ

অতএব, [হে নবী (সা)] তুমি শুধু আল্লাহরই বন্দেগী করো এবং তাঁর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। তাফহীমুল কুরআন

বরং তুমি আল্লাহরই ইবাদত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাক।মুফতী তাকী উসমানী

অতএব তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞ হও।মুজিবুর রহমান

বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন।মাওলানা মুহিউদ্দিন খান

‘অতএব তুমি আল্লাহ্ র ই ‘ইবাদত কর এবং কৃতজ্ঞ হও।’ ইসলামিক ফাউন্ডেশন

বরং তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।আল-বায়ান

না, বরং আল্লাহর ‘ইবাদাত কর, আর শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও।তাইসিরুল

না, তুমি সতত আল্লাহ্‌রই উপাসনা করবে, আর কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত রইবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৬. বরং আপনি আল্লাহরই ইবাদাত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৬) বরং তুমি আল্লাহরই ইবাদত (দাসত্ব) কর(1) এবং কৃতজ্ঞদের দলভুক্ত হও।

(1) إِيَّاكَ نَعْبُدُ এর মতই এখানেও ‘মাফউল’ (কর্মপদ, আল্লাহ) কে পূর্বে উল্লেখ করে ‘হাসর’ (নির্দিষ্টীকরণের) এর অর্থ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ, কেবল আল্লাহরই ইবাদত কর।