قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

কাদ ক-লাহাল্লাযীনা মিন কাবলিহিম ফামাআগনা-‘আনহুম মা-ক-নূইয়াকছিবূন।উচ্চারণ

তাদের পূর্ববর্তী লোকেরাও একথাই বলেছিলো। কিন্তু তারা নিজেদের কর্ম দ্বারা যা অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসেনি। ৬৮ অতঃপর নিজেদের উপার্জনের মন্দ ফলাফল তারা ভোগ করেছে। তাফহীমুল কুরআন

একথাই বলেছিল তাদের পূর্ববর্তী (কিছু) লোক। #%২৩%# ফলে, তারা যা অর্জন করত, তা তাদের কোন কাজে আসল না।মুফতী তাকী উসমানী

তাদের পূর্ববর্তীরাও এটাই বলত, কিন্তু তাদের কৃতকর্ম তাদের কোন কাজে আসেনি।মুজিবুর রহমান

তাদের পূর্ববর্তীরাও তাই বলত, অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোন উপকারে আসেনি।মাওলানা মুহিউদ্দিন খান

এদের পূর্ববর্তিগণও এটাই বলত, কিন্তু এদের কৃতকর্ম এদের কোন কাজে আসে নাই। ইসলামিক ফাউন্ডেশন

অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলেছিল। কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোন কাজে আসেনি।আল-বায়ান

তাদের আগে যারা ছিল তারাও এ কথাই বলত। কিন্তু তারা যা করত তা তাদের কোনই কাজে আসেনি।তাইসিরুল

তাদের আগে যারা ছিল তারাও এটাই বলে থাকত, কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসে নি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৮

অর্থাৎ যখন দুর্ভাগ্যের দিন আসলো তখন তাদের যোগ্যতার দাবী কোন কাজে লাগলো না। তাছাড়া একথাও পরিষ্কার হয়ে গেল যে, তারা আল্লাহর প্রিয় বান্দা ছিলো না। একথা স্পষ্ট যে তাদের এসব উপার্জন যদি যোগ্যতা ও প্রিয়পাত্র হওয়ার কারণে হতো তাহলে দুর্দিন কি করে আসলো?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলত, কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোন কাজে আসেনি।

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) ওদের পূর্ববর্তীগণও তাই বলত, কিন্তু ওদের কৃতকর্ম ওদের কোন কাজে আসেনি। (1)

(1) যেমন, কারূনও বলেছিল। কিন্তু পরিশেষে তাকেও তার ধন-ভান্ডার সহ যমীনে ধসিয়ে দেওয়া হয়েছিল। فَمَا أَغْنَى তে ما অক্ষরটি ‘ইস্তিফহামিয়া’ (জিজ্ঞাসাবাচক)ও হতে পারে এবং ‘নাফিয়া’ (নেতিবাচক)ও হতে পারে। আর উভয় অর্থই সঠিক।