ইন্নাকা মাইয়িতুওঁ ওয়া ইন্নাহুম মাইয়িতূন।উচ্চারণ
[হে নবী (সা)] তোমাকেও মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে। ৫১ তাফহীমুল কুরআন
(হে রাসূল!) নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও অবশ্যই মরণশীল।মুফতী তাকী উসমানী
তুমিতো মরণশীল এবং তারাও মরণশীল।মুজিবুর রহমান
নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে।মাওলানা মুহিউদ্দিন খান
তুমি তো মরণশীল এবং এরাও মরণশীল। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।আল-বায়ান
তুমিও মরবে আর তারাও মরবে।তাইসিরুল
তুমি তো নিশ্চয় মৃত্যুবরণ করবে, আর তারাও নিশ্চয়ই মৃত্যুমুখে পড়বে।মাওলানা জহুরুল হক
৫১
এ বাক্যাংশ ও পূর্ববর্তী বাক্যাংশের মধ্যে একটি সূক্ষ্ম শূন্যতা আছে যা স্থান কাল ও পূর্বাপর বিষয়ে চিন্তা করে যে কোন বুদ্ধিমান ব্যক্তি নিজেই পূর্ণ করতে পারেন। এখানে এ বিষয়টি প্রচ্ছন্ন আছে যে, তোমরা এভাবে একটি পরিষ্কার সহজ-সরল কথা সহজ-সরল উপায়ে এসব লোককে বুঝাচ্ছো আর এরা হঠকারিতা করে তোমাদের কথা শুধু প্রত্যাখ্যানই করছে না বরং এ সুস্পষ্ট সত্যকে পরাভূত করার জন্য তোমাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে! চিরদিন তোমরাও থাকবে না, এরাও থাকবে না। একদিন উভয়কেই মরতে হবে। তখন সবাই যার যার পরিণাম জানতে পারবে।
৩০. আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল।
(৩০) নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে।