ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَـٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

আল্লাযীনা ইয়াছতামি‘ঊনাল কাওলা ফাইয়াত্তাবি‘ঊনা আহছানাহূ উলাইকাল্লাযীনা হাদা-হুমুল্লা-হু ওয়া উলাইকা হুম ঊলুল আলবা-ব।উচ্চারণ

যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তার ভাল দিকটি অনুসরণ করে। ৩৬ এরাই সেসব মানুষ যাদের আল্লাহ‌ হিদায়াত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। তাফহীমুল কুরআন

যারা কথা শোনে মনোযোগ দিয়ে, অতঃপর তার মধ্যে যা-কিছু উত্তম তার অনুসরণ করে, #%১০%# তারাই এমন লোক, যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন এবং তারাই বোধশক্তিসম্পন্ন।মুফতী তাকী উসমানী

যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন।মুজিবুর রহমান

যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।মাওলানা মুহিউদ্দিন খান

যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং এর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে। এদেরকে আল্লাহ্ সৎপথে পরিচালিত করেন এবং এরাই বোধশক্তিসম্পন্ন। ইসলামিক ফাউন্ডেশন

যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান।আল-বায়ান

যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর এর উত্তমগুলো মেনে চলে। ওরাই হল তারা আল্লাহ যাদেরকে সৎপথে পরিচালিত করেন আর ওরাই হল জ্ঞান-বুদ্ধিসম্পন্ন।তাইসিরুল

যারা বক্তব্য শোনে এবং তার ভালগুলোর অনুসরণ করে -- এরাই তারা যাদের আল্লাহ্ সৎপথে পরিচালিত করেছেন, আর এরাই স্বয়ং বোধশক্তিসম্পন্ন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৬

এ আয়াতের দু’টি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে, তারা যে কোন কথা শুনলেই তা অনুসরণ করে না। তারা প্রত্যেকের কথা শুনে তা নিয়ে চিন্তা-ভাবনা করে এবং যেটি ন্যায় ও সত্য কথা তা গ্রহণ করে। আরেকটি অর্থ হচ্ছে, তারা কোন কথা শুনে তার ভুল অর্থ করার চেষ্টা করে না বরং তার ভাল অর্থ গ্রহণ করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তারা শোনে তো সবকিছুই, কিন্তু অনুসরণ করে কেবল তার মধ্যে যে কথা উৎকৃষ্ট তার (রূহুল মাআনী, আয-যাজ্জাজের বরাতে)।

তাফসীরে জাকারিয়া

১৮. যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ্ হিদায়াত দান করেছেন আর তারাই বোধশক্তি সম্পন্ন।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং যা উত্তম(1) তার অনুসরণ করে। ওরাই তারা, যাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং ওরাই বুদ্ধিমান। (2)

(1) أَحْسَنُ (উত্তম) শব্দ দ্বারা সুস্পষ্ট ও বলিষ্ঠ কথাকে বুঝানো হয়েছে। অথবা বিধি-বিধানের মধ্যে সব থেকে উত্তম বিধানকে, অথবা বাধ্যবাধকতামূলক ও অনুমতিপ্রাপ্ত কর্মের মধ্যে বাধ্যবাধকতামূলক কর্মকে, অথবা শাস্তি দানের পরিবর্তে ক্ষমাশীলতাকে বেছে নেওয়ার প্রশংসা করা হয়েছে।

(2) কারণ, তারা নিজ জ্ঞান দ্বারা উপকৃত হয়েছে। পক্ষান্তরে অন্যরা নিজ জ্ঞান দ্বারা উপকৃত হয়নি।