ওয়া উমিরতুলিআন আকূনা আওওয়ালাল মুছলিমীন।উচ্চারণ
আমাকে এ আদেশও দেয়া হয়েছে যেন আমি সবার আগে মুসলমান হই। ৩৩ তাফহীমুল কুরআন
এবং আমাকে আদেশ করা হয়েছে যে, যেন আমি হই সর্বপ্রথম আত্মসমর্পণকারী। মুফতী তাকী উসমানী
আর আদিষ্ট হয়েছি, আমি যেন আত্মসমর্পনকারীদের অগ্রণী হই।মুজিবুর রহমান
আরও আদিষ্ট হয়েছি, সর্ব প্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্যে।মাওলানা মুহিউদ্দিন খান
‘আর আদিষ্ট হয়েছি, আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’আল-বায়ান
আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন সর্বাগ্রে মুসলিম হই।তাইসিরুল
আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আত্ম-সমর্পণকারীদের অগ্রণী হতে পারি।মাওলানা জহুরুল হক
৩৩
অর্থাৎ আমার কাজ শুধু অন্যদের বলা নয়, নিজে করে দেখানোও। আমি যে পথের দিকে মানুষকে আহবান জানাই সর্বপ্রথম আমিই সে পথে চলি।
এতে শিক্ষা দেওয়া হয়েছে, যে ব্যক্তি অন্যকে কোন ভালো কাজের দাওয়াত দেবে তার কর্তব্য প্রথমে সে ভালো কাজটি নিজে করা।
১২. আরও আদেশপ্ৰাপ্ত হয়েছি, আমি যেন প্রথম মুসলিম হই।
(১২) এবং আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারী (মুসলিম)দের অগ্রণী হই।’(1)
(1) أَوَّلَ (প্রথম বা অগ্রণী) হওয়ার অর্থ হল, বাপ-দাদার ধর্মের বিপরীত আচরণ করে সর্বপ্রথম তওহীদের দাওয়াত তিনিই পেশ করেছিলেন।