ইলা-ইয়াওমিল ওয়াকতিল মা‘লূম।উচ্চারণ
যার সময় আমি জানি।” তাফহীমুল কুরআন
(কিন্তু) নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। #%৩১%#মুফতী তাকী উসমানী
অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।মুজিবুর রহমান
সে সময়ের দিন পর্যন্ত যা জানা।মাওলানা মুহিউদ্দিন খান
‘অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’ ইসলামিক ফাউন্ডেশন
‘নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’আল-বায়ান
সেদিন পর্যন্ত যার (আগমন) কাল সুনির্ধারিত।তাইসিরুল
সেই জানিয়ে দেওয়া সময়টির দিন পর্যন্ত।মাওলানা জহুরুল হক
এ ঘটনার পূর্ণ বিবরণ সূরা বাকারায় গত হয়েছে (দেখুন ২ : ৩১-৩৬)। শয়তান যে অবকাশ চেয়েছিল সেটা ছিল হাশর দিবস পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা তাকে সে প্রতিশ্রুতি দেননি; বরং বলে দিয়েছেন ‘তোকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেওয়া যাচ্ছে’। নির্দিষ্ট সে সময় হল শিঙ্গার প্রথম ফুঁৎকার পর্যন্ত। সে ফুঁৎকারে যখন সমস্ত সৃষ্টি মারা যাবে, তখন শয়তানেরও মৃত্যু ঘটবে, যেমন সূরা হিজর (১৫ : ৩৮)-এ বলা হয়েছে।
৮১. নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।
(৮১) অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’