ইন্না যা-লিকা লাহাক্কুন তাখা-সুমুআহলিন্না-র।উচ্চারণ
অবশ্যই একথা সত্য, দোজখবাসীদের মধ্যে এসব বিবাদ হবে। তাফহীমুল কুরআন
জাহান্নামবাসীদের এই বাক-বিতণ্ডা। এটা নির্ঘাত সত্য।মুফতী তাকী উসমানী
এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ।মুজিবুর রহমান
এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক-বিতন্ডা অবশ্যম্ভাবী।মাওলানা মুহিউদ্দিন খান
এটা নিশ্চিত সত্য-জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ।ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য- জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতন্ডা।আল-বায়ান
এটা নিশ্চিত সত্য, জাহান্নামের বাসিন্দাদের এই বাগবিতন্ডা।তাইসিরুল
এটিই তো আলবৎ সত্য, আগুনের বাসিন্দাদের বাদপ্রতিবাদ।মাওলানা জহুরুল হক
৬৪. নিশ্চয় এটা বাস্তব সত্য—জাহান্নামীদের এ পারস্পরিক বাদ-প্ৰতিবাদ।
(৬৪) জাহান্নামীদের বাদ-প্রতিবাদ; অবশ্যই এ সত্য ঘটবে। (1)
(1) অর্থাৎ, তাদের পারস্পরিক বাক্-বিতন্ডা ও একে অপরকে দোষারোপ করা, একটি এমন সত্য, যা অবশ্যম্ভাবী।