وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ

ওয়া ক-লূমা-লানা-লা-নার-রিজা-লান কুন্না-না‘উদ্দুহুম মিনাল আশর-র।উচ্চারণ

আর তারা পরস্পর বলাবলি করবে, কি ব্যাপার, আমরা তাদেরকে কোথাও দেখছি না, যাদেরকে আমরা দুনিয়ায় খারাপ মনে করতাম? ৫৫ তাফহীমুল কুরআন

এবং তারা (একে অপরকে) বলবে, কী ব্যাপার! আমরা যাদেরকে মন্দ লোকদের মধ্যে গণ্য করতাম, সেই লোকগুলোকে যে (জাহান্নামে) দেখতে পাচ্ছি না? #%২৮%#মুফতী তাকী উসমানী

তারা আরও বলবেঃ আমাদের কি হল যে, আমরা যে সব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছিনা?মুজিবুর রহমান

তারা আরও বলবে, আমাদের কি হল যে, আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম, তাদেরকে এখানে দেখছি না।মাওলানা মুহিউদ্দিন খান

এরা আরও বলবে, ‘আমাদের কী হল যে, আমরা যে সকল লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পেতেছি না! ইসলামিক ফাউন্ডেশন

তারা আরো বলবে, ‘আমাদের কী হল যে, আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’আল-বায়ান

তারা বলবে- ব্যাপার কী! আমরা যে লোকগুলোকে (দুনিয়ায়) খুব খারাপ বলে গণ্য করতাম তাদেরকে তো দেখছি না।তাইসিরুল

আর তারা বলবে -- "আমাদের কি হলো, আমরা সেই লোকদের দেখছি না যাদের আমরা দুষ্টদের অন্তর্ভুক্ত বলে গণনা করতাম?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৫

এখানে এমন মু’মিনদের কথা বলা হয়েছে, যাদেরকে এ কাফেররা দুনিয়ায় খারাপ ভাবতো। এর অর্থ হচ্ছে, তারা অবাক হয়ে চারদিকে দেখতে থাকবে। ভাবতে থাকবে, এ জাহান্নামে তো আমরা ও আমাদের নেতারা সবাই আছি কিন্তু দুনিয়ায় আমরা যাদের দুর্নাম গাইতাম এবং আল্লাহ, রসূল, আখেরাতের কথা বলার কারণে আমাদের মজলিসে যাদেরকে বিদ্রূপ করা হতো তাদের নাম নিশানাও তো এখানে কোথাও দেখা যাচ্ছে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা মুমিনদেরকে বোঝানো হয়েছে। কাফেরগণ দুনিয়ায় তাদেরকে নিকৃষ্ট মনে করত এবং তাদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত। তারা তাদেরকে জাহান্নামে না দেখে এসব কথা বলবে।

তাফসীরে জাকারিয়া

৬২. তারা আরও বলবে, আমাদের কী হল যে, আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না।(১)

(২) কাতাদাহ বলেন, তারা জান্নাতীদেরকে দেখতে পাবে না। তখন বলবে, আমরা দুনিয়াতে তাদেরকে উপহাস করতাম, এখন তো তাদেরকে হারিয়ে ফেলেছি। নাকি তারা জাহান্নামেই আছে। তবে আমাদের চোখ তাদেরকে পাচ্ছে না? (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৬২) ওরা আরও বলবে, ‘আমাদের কি হল যে, আমরা যাদেরকে মন্দ বলে গণ্য করতাম, তাদেরকে দেখতে পাচ্ছি না। (1)

(1) أَشْرَارٌ (মন্দ) দ্বারা গরীব-মিসকীন মু’মিনদের বুঝানো হয়েছে। যেমন; আম্মার, খাব্বাব, সুহাইব, বিলাল ও সালমান প্রভৃতি (রাঃ)। তাঁদেরকে উল্টাভাবে মক্কার দলপতিরা মন্দ লোক বলত এবং বর্তমানেও বাতিলপন্থীরা সত্যের অনুসারীদেরকে মৌলবাদী, সন্ত্রাসী, চরমপন্থী ইত্যাদি ‘খেতাব’ দিয়ে বদনাম করে থাকে।