قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ

ক-লূবাল আনতুম লা-মার হাবম বিকুম আনতুম কাদ্দামতুমূহু লানা- ফাবি’ছাল কার-র।উচ্চারণ

তারা তাদেরকে জবাব দেবে, “না, বরং তোমরাই ঝলসিত হচ্ছো, কোন অভিনন্দন নেই তোমাদের জন্য, তোমরাই তো আমাদের পূর্বে এ পরিণাম এনেছো, কেমন নিকৃষ্ট এ আবাস!” তাফহীমুল কুরআন

তারা (আগমনকারীরা) বলবে, না, বরং অভিনন্দন নেই তোমাদের জন্য। তোমরাই তো আমাদের সম্মুখে এ মুসিবত নিয়ে এসেছ। কত নিকৃষ্ট থাকার জায়গা এটি।মুফতী তাকী উসমানী

অনুসারীরা বলবেঃ বরং তোমরাও, তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাইতো পূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল!মুজিবুর রহমান

তারা বলবে, তোমাদের জন্যে ও তো অভিনন্দন নেই। তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছ। অতএব, এটি কতই না ঘৃণ্য আবাসস্থল।মাওলানা মুহিউদ্দিন খান

অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যেও অভিনন্দন নেই। তোমরাই তো পূর্বে তা আমাদের জন্যে ব্যবস্থা করেছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল!’ ইসলামিক ফাউন্ডেশন

অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!আল-বায়ান

অনুসারীরা বলবে- না, বরং তোমরাই (জ্বলে মর), তোমাদের জন্যও নেই কোন অভিনন্দন। আমাদের জন্য এ ব্যবস্থা আগে তোমরাই করে দিয়েছ। কতই না নিকৃষ্ট এই আবাসস্থল!তাইসিরুল

তারা বলবে -- "বরং তোমরা, তোমাদের জন্যও তো কোনো অভিনন্দন নেই! তোমরাই স্বয়ং আমাদের জন্য এটি আগবাড়িয়েছ, সুতরাং কত নিকৃষ্ট এ আবাসস্থল!"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬০. অনুসারীরা বলবে, বরং তোমরাও, তোমাদের জন্যও কোন অভিনন্দন নেই। তোমরাই তো আগে আমাদের জন্য ওটার ব্যবস্থা করেছ। অতএব কত নিকৃষ্ট এ আবাসস্থল!(১)

(১) কাতাদাহ বলেন, এটা অনুসারীরা তাদের নেতাদেরকে বলবে। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৬০) অনুসারীরা বলবে, ‘তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাই তো আমাদেরকে শাস্তির সম্মুখীন করেছ।(1) সুতরাং কত নিকৃষ্ট এ আবাসস্থল।’

(1) অনুসারীরা তাদের দলপতিদেরকে বলবে, তোমরাই কুফরী ও ভ্রষ্টতার রাস্তা আমাদের সামনে সুশোভিত করে পেশ করতে, সুতরাং এই জাহান্নামের শাস্তিতে ফেলার মূলে হচ্ছ তোমরাই।